× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নানক দুই নাছিম নিলেন পাঁচ আসনের ফরম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩ ১৮:৫৩ পিএম

আপডেট : ২১ নভেম্বর ২০২৩ ১৯:৪৬ পিএম

জাহাঙ্গীর কবির নানক ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : কোলাজ

জাহাঙ্গীর কবির নানক ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : কোলাজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার হয়ে লড়তে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের পক্ষে দুইটি আসন থেকে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের পক্ষে পাঁচটি আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। তবে নাছিম দাবি করেছেন, তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছে দুটি। 

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকালে ঢাকা ও বরিশাল বিভাগের মনোনয়ন বুথের দায়িত্ব প্রাপ্তদের কাছ থেকে এ তথ্য পাওয়া যায়।

ঢাকা বিভাগের বুথের দায়িত্বে থাকা একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রতিদিনের বাংলাদেশকে জানান, ‘জাহাঙ্গীর কবির নানক ঢাকা ১৩ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর বাহাউদ্দিন নাছিম ভাই ঢাকা-৬, ঢাকা-৮, ঢাকা-১৪ আসন এবং মাদারীপুর-২, মাদারীপুর-৩ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।’ 

এ ছাড়া বরিশাল বুথের দায়িত্বে থাকা এক নেতা নাম প্রকাশ না করে জানান, ‘জাহাঙ্গীর কবির নানকের পক্ষ থেকে বরিশাল-৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ঢাকা ১৩ আসন থেকে টানা দুইবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এই আসনে ২০১৮ সালের নির্বাচনে তৎকালীন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খানকে দলীয় মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

আর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম মাদারীপুর-৩ আসন থেকে ২০১৪ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৮ সালে ওই আসন থেকে মনোনয়ন পান তৎকালীন দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ। 

মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আমি মূলত মাদারীপুর-২ ও মাদারীপুর-৩ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা