× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্বিতীয় দিনে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি ১,২১২টি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩ ১৯:৩৯ পিএম

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩ ২০:৪০ পিএম

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়।

দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগ দ্বিতীয় দিনে ১ হাজার ২১২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে। এর মধ্যে ৩২ জন অনলাইনে ফরম সংগ্রহ করেছে। এতে আয় হয়েছে ৬ কোটি ৬ লাখ টাকা। 

রবিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন বিক্রি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

তিনি জানান, দ্বিতীয় দিনে ঢাকা বিভাগে ২৭০টি, চট্টগ্রাম বিভাগে ২৩১টি, সিলেট বিভাগ ৬৩টি, ময়মনসিংহ বিভাগ ১১২টি, বরিশাল বিভাগে ৯০টি, খুলনা বিভাগে ১৬৫টি, রংপর বিভাগে ১০৮টি, রাজশাহী বিভাগে ১৪০টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ।

শনিবার প্রথম দিনেই ১ হাজার ৭৪টি মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। এ নিয়ে দুই দিনে দলটি ২ হাজার ২৮৬টি ফরম বিক্রি করল। 

মনোনয়ন ফরম বিক্রি ও জমাগ্রহণ কার্যক্রম চলবে মঙ্গলবার (২১ নভেম্বর) বিকাল ৪টা পর্যন্ত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা