× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী লীগের দুর্দিনের নেতারা মনোনয়ন পাবেন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩ ১২:২৪ পিএম

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩ ১২:৩৪ পিএম

 আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। প্রবা ফটো

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। প্রবা ফটো

মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়, সৎ, যোগ্য, সাহসী এবং দুর্দিনে যারা বঙ্গবন্ধুর আদর্শে মানুষের জন্য কাজ করেছেন তাদের সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

রবিবার (১৯ নভেম্বর) সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, গতকাল শনিবার থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে যে দলীয় ফরম বিতরণ করা হচ্ছে। দলের সিদ্ধান্ত অনুযায়ী তিনটি ক্রাইটেরিয়া লক্ষ রেখে মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে। এক্ষেত্রে কোথাও যদি অনিয়ম আমার লক্ষ করি তাহলে ব্যবস্থা নেওয়া হবে। উৎসব-উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র বিক্রি হচ্ছে। গতকাল আমাদের যে পরিমাণ সদস্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বা আমরা যা বিতরণ করেছি। আগামী ২১ তারিখ পর্যন্ত এ সংখ্যা পাঁচ হাজারে পৌঁছাবে।

তিনি আরও বলেন, উৎসবের সঙ্গে বাদ্যযন্ত্র, গান গেয়ে আমাদের দলের মনোনয়ন ফরম কেনার জন্য বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসছেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউ একটা মিলনমেলায় পরিণত হয়েছে।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের মূল শক্তি তৃণমূল।  আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা আছেন, মনোনয়ন ফরম কিনছেন, এটাই স্বাভাবিক। যারা ঢাকায় থাকেন তারা এমপি হবেন, তারাই নেতা হবেন– এমন কোনো কথা নেই। তৃণমূলে মানুষের সাপোর্টের কারণে আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগ শনিবার (১৮ নভেম্বর) প্রথম দিনে ১ হাজার ৭৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে সরাসরি ১ হাজার ৬০ জন আর অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা