× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির বিরোধী দল হওয়ার অবস্থাও নেই : পরশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩ ১৩:৩০ পিএম

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩ ১৩:৩৬ পিএম

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। ছবি : সংগৃহীত

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। ছবি : সংগৃহীত

বিএনপির বিরোধী দল হওয়ার অবস্থাও নেই বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি বলেছেন, বিএনপির রাজনীতির দিন শেষ। তারা বিরোধী দল হওয়ার অবস্থায়ও নেই।

শনিবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে যুবলীগের ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪’ করণীয় শীর্ষক কার্যনির্বাহী সভায় তিনি এসব কথা বলেন।

শেখ ফজলে শামস পরশ বলেন, তফসিল ঘোষণায় নির্বাচন কমিশন (ইসি) কৃতিত্বের দাবিদার। এটা একটা সাহসিকতার প্রকাশ। স্বাধীনভাবেই এমন সিদ্ধান্ত নিয়েছে ইসি।

যুবলীগ চেয়ারম্যান আরও বলেন, ‘প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনে আমরা ভয় পাই না। তবে শেখ হাসিনাকে সামনে ক্ষমতায় আনতে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে সার্বক্ষণিক তৎপর থাকতে হবে। কারণ বিএনপি ইঁদুরের গর্তে ঢুকেছে। সেখান থেকেই বাসে আগুন দিচ্ছে তারা।’

তিনি বলেন, বিএনপি অবৈধ সংগঠন, সন্ত্রাসী সংগঠন। তারা বলেছিল এক দফা, তাহলে আবার কেন সংলাপের কথা? খুনিদের সঙ্গে কোনো সংলাপ নয়।

সভায় যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিদেশি প্রভুরা উসকে দিয়েছে বিএনপি-জামায়াতকে। আগুন সন্ত্রাস করে তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়।

বিএনপি আত্মগোপনে চলে গেছে মন্তব্য করে তিনি বলেন, দেশে অরাজকতা সৃষ্টি করাই তাদের লক্ষ্য। আত্মগোপনে থেকে সন্ত্রাসী কর্মসূচি দিচ্ছে তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা