× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডোনাল্ড লুর চিঠির জবাব দিল বিএনপি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩ ২১:০৬ পিএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩ ২১:২৭ পিএম

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর চিঠির জবাব দিয়েছে বিএনপি। বুধবার (১৫ নভেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ তথ্য জানিয়েছেন। 

চিঠিতে যুক্তরাষ্ট্রের সংলাপের উদ্যোগকে স্বাগত জানিয়েছে দলটি। তবে হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে রেখে সংলাপের পরিবেশ নেই বলে মন্তব্য করেছে দলটি। 

চিঠিতে স্বাক্ষর করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ বিষয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আহ্বানকে সাধুবাদ জানিয়ে চিঠিতে বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সংলাপে বিএনপির আপত্তি নেই। কিন্তু দলের মহাসচিবসহ হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে রেখে সংলাপ করার মতো পরিবেশ আছেন কি না, তা নিয়ে প্রশ্ন তুলে দলটি। 

চিঠির বিষয়বস্তুর বিষয়ে রিজভী বলেন, ’আলোচনার উদ্যোগ সরকারকে নিতে হবে। সরকারকে পরিবেশ তৈরি করতে হবে, এ দায়িত্ব সরকারের।’

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন। এর মধ্যে ১৩ নভেম্বর বিএনপি ও জাতীয় পার্টি চিঠি পায়। আওয়ামী লীগের কাছে চিঠি বুধবার হস্তান্তর করে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা