× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় পাঁচ এলাকায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ-পিকেটিং

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩ ১৬:৫৭ পিএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩ ১৬:৫৭ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

বিএনপি ঘোষিত পঞ্চম দফা সর্বাত্মক অবরোধের প্রথম দিনে রাজধানীর পাঁচটি এলাকায় বিক্ষোভ মিছিল, পিকেটিং ও সড়ক অবরোধ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বুধবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর শ্যামপুর পোস্তগোলা ব্রীজের নিচ থেকে শশ্মান ঘাট, লালবাগ বাটা মসজিদ, কাটাবন থেকে শাহবাগ মোড়, ধানমন্ডি ঝিগাতলা নতুন রাস্তা, সবুজবাগ-বাসাবো নাভানা টাওয়ার সামনে থেকে এ বিক্ষোভ মিছিল করা হয়। 

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন- স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এএ জহির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার, সিনিয়র সহসভাপতি এসএম সায়েম, সহসভাপতি মনির হোসেন মৃধা, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহী, যুগ্ম সম্পাদক হাসান আলী, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। 

সরকারের পদত্যাগের একদফা দাবিতে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, এলডিপি, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এবি পার্টি, বাম গণতান্ত্রিক জোটসহ বিভিন্ন দল ও জোট পৃথকভাবে অবরোধ পালনের ঘোষণা দিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা