× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি কার্যালয়ের সামনে ‘জনতা পার্টির’ বিক্ষোভ, আটক ৩

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩ ১৪:১০ পিএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩ ১৫:৫৬ পিএম

বিক্ষোভের সময় বিএনপির কার্যালয়ের সামনে থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। প্রবা ফটো

বিক্ষোভের সময় বিএনপির কার্যালয়ের সামনে থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। প্রবা ফটো

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে জনতা পার্টির সভাপতিসহ পাঁচজনকে আটক করার অভিযোগ উঠেছে। তবে পুলিশের দাবি, তিনজনকে আটক করা হয়েছে, যারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে পার্টি অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে জনতা পার্টি বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন। এতে নেতৃত্ব দেন জনতা পার্টির সভাপতি রায়হানুল ইসলাম। সেখানে তারা অল্প কিছু সময়ের জন্য অবস্থান নেন। পরে সেই মিছিল থেকেই রায়হানুল ইসলামসহ পাঁচজনকে আটক করে পল্টন থানা পুলিশ। আটকের পর ছত্রভঙ্গ হয়ে পড়েন দলের নেতাকর্মীরা।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। তারা তিনজনই যুবদল-ছাত্রদলের কর্মী বলে জানা গেছে।

এক দফা দাবিতে গত ২৮ অক্টোবর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করে বিএনপি। কিন্তু ওই মহাসমাবেশে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনার পর থেকে বিএনপি কার্যালয় তালাবদ্ধ রয়েছে। তখন থেকেই বিএনপি কার্যালয়ে পুলিশের নিয়ন্ত্রণে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা