× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনী জোয়ারে বিএনপি-জামায়াত ভেসে যাবে : এসএম মান্নান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩ ১৩:৪৬ পিএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩ ১৪:২৫ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

তফসিল ঘোষণার মধ্য দিয়ে দেশে যে নির্বাচনী জোয়ার সৃষ্টি হবে সেই জোয়ারে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা ভেসে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি।

তিনি বলেন, ‘বিএনপির এই অবৈধ অবরোধের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। এসব জ্বালাও-পোড়াও করে নির্বাচন বন্ধ করা যাবে না। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে যে গণজোয়ার সৃষ্টি হবে তাতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্রকারীরা ভেসে যাবে।’

বুধবার (১৫ নভেম্বর) রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডের সামনে অবরোধবিরোধী বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

পরে এসএম মান্নান কচির নেতৃত্বে একটি অবেরোধবিরোধী প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুল ইসলাম মিজু, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সহপ্রচার সম্পাদক আবদুল হামিদ, সাবেক এমপি (সংরক্ষিত) ও মহিলাবিষয়ক সম্পাদক সাবিনা আক্তার তুহিন, দারুস সালাম থানার সিনিয়র সহসভাপতি গিয়াস উদ্দিন প্রমুখ।

মিছিলটি গাবলতী বাসস্ট্যান্ডের সমনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক শেষ করে আবার একই স্থানে এসে শেষ হয়। মিছিলে দারুস সালাম থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 এর আগে শত শত নেতাকর্মী নিয়ে গাবতলী বাসস্ট্যান্ডের সামনের সড়কে অবরোধবিরোধী মিছিল করে যুবলীগ। সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে মোটরসাইকেল ও পিকআপসহ নেতাকর্মীরা অংশ নেন। 

এদিকে ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক জানান, মিরপুর এক নম্বর, দশ নম্বর পল্লবী, মোহাম্মদ টাউনহল, বাসস্ট্যান্ড, আদাবরসহ বিভিন্ন স্থানে ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা