× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তফসিলের আনন্দ মিছিলে বিএনপির সন্ত্রাসীরা ভেসে যাবে : মায়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩ ১২:৩৬ পিএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩ ১৫:১৯ পিএম

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। ছবি- সংগৃহীত

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। ছবি- সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলে আওয়ামী লীগের আনন্দ মিছিলে বিএনপির ‘সন্ত্রাসীরা’ ভেসে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবরোধবিরোধী সতর্ক অবস্থানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘আজকে তফসিল ঘোষণা হবে। সারা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে বসে আছে। তফসিল ঘোষণা হলে নির্বাচনের জন্য তারা প্রস্তুত। আর দুয়েকটা বাসে আগুন জ্বালিয়ে তফসিল ঘোষণা পেছাতে পারবে না। ঢাকা শহরে আমরা আছি।’

তিনি আরও বলেন, ‘যেহেতু তফসিল ঘোষণা হবে, আনন্দ মিছিল হবে। শত শত জায়গায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ মুক্তিযুদ্ধের সর্বস্তরের জনগণ আনন্দ মিছিল করবে। আনন্দ মিছিলে এ সন্ত্রাসীরা ভাইসা যাবে, খুঁইজা পাওয়া যাবে না। কিছুই করতে পারবে না, ইনশাআল্লাহ।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘আগেই বলেছি আমরা শতভাগ প্রস্তুত। আমরা সবভাবে প্রস্তুত। নির্বাচনের আগের দিন পর্যন্ত আমাদের নেতাদের সমন্বয়ে আমরা সারা বাংলাদেশ এভাবে শান্তি এবং পাহারায় থাকব।’

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতের গত ১৪ বছর ধরে একই কথা, শেখ হাসিনা সরকারকে হটাও, সামনের শুক্রবার আমরা ক্ষমতায় যাব, ঈদের পরে ক্ষমতায় যাব, জুমার পর ক্ষমতায় যাব। এভাবে তারা সাড়ে ১৪ বছর... ১৫ বছর কাটিয়ে দিয়েছে। করার মতো কোনো মুরদ নেই।’

বিএনপির এক দফা চলমান আন্দোলন নিয়ে বলেন, ‘আন্দোলনে যখন কোনো জনগণের সম্পর্ক থাকে না, সে যেই হোক তার পক্ষে ক্ষমতায় যাওয়া সম্ভব না। আর জোর জবরদস্তি করে, বাসে আগুন দিয়, চোরাগুপ্তা হামলা করে সরকার উৎখাত করা যায় না।’

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘শেখ হাসিনা সরকার হলো বটগাছ, একে ফেলতে গেলে ওই ধরনের শক্তি দরকার। এই ২৮ তারিখে তারা বলেছিল- শেখ হাসিনার পতন হবে, তারা ক্ষমতায় যাবে। ২৮ তারিখে যে প্যাঁদানিটা খাইছে এখন তাদের খবরই নাই। কোন গর্তে ঢুকেছে তাও খুঁজে পাওয়া যায় না। যারা গর্তে ঢুকে তারা মাজা ভাঙা দল।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা