× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় ন্যায্যমূল্যে সবজি বিক্রি করবে ছাত্রলীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩ ১৯:১৫ পিএম

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩ ২১:১৮ পিএম

ঢাকায় ন্যায্যমূল্যে সবজি বিক্রি করবে ছাত্রলীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ

রাজধানীতে ন্যায্য মূল্যে সবজি বিক্রিরে উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন। সরাসরি কৃষকের কাছ থেকে সবজি কিনে ন্যায্যমূল্যে ঢাকায় বিক্রি করার কথা জানিয়েছে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। 

সোমবার (১৩ নভেম্বর) বিকালে তিন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সরাসরি কৃষকের ক্ষেত থেকে সবজি ক্রয় করে ন্যায্যমূল্যে বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার সকাল ৭টায় মিরপুর বাংলা কলেজের সামনে কৃষকের ক্ষেত থেকে ক্রয়কৃত সবজি ন্যায্যমূল্যে বিক্রি করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ, সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা