× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যত দিন চোরাগোপ্তা হামলা চলবে, তত দিন গ্রেপ্তার অভিযান চলবে : তথ্যমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩ ১৩:৫৫ পিএম

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩ ১৯:১২ পিএম

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : আলী হোসেন মিন্টু

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : আলী হোসেন মিন্টু

যত দিন চোরাগুপ্তা হামলা চলবে, তত দিন গ্রেপ্তার অভিযান চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বিএনপি অবরোধের প্রতিবাদে সর্তক অবস্থান কর্মসূচি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘কেউ মুরব্বিয়ানা করবেন না। মানবাধিকারের কথা বলে যারা ধোয়া তোলেন, আমাদের দেশে মানবাধিকার সংগঠন, আমাদের দেশের বুদ্ধিজীবী, যারা মাঝেমধ্যে বিবৃতি দেন, মির্জা ফখরুল সাহেবের জন্য বিবৃতি দিয়েছেন, তারা কেন আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন না? পুলিশ হত্যার কেন বিবৃতি দিচ্ছেন না? আমাদের নারীকর্মীদের হেনস্থা করা হলো, সেটা বিরুদ্ধে তারা কেন বিবৃতি দিচ্ছেন না? প্রধান বিচারপতির বাড়িতে হামলা, হাসপাতালে হামলা, এটা নিয়ে কেন বিবৃতি দিলেন না?’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ’২৮ অক্টোবর থেকে বাংলাদেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতি, কীভাবে ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা করা হয়েছিল, হাসপাতালে হামলা করা হয়েছিল, অ্যাম্বুলেন্সসহ কীভাবে গাড়ি ভাঙচুর করা হয়েছে, সাপকে যেভাবে পিটিয়ে মারে তারচেয়ে জঘন্য কায়দায় একজন পুলিশকে পিটিয়ে মারা হয়েছে, একজন সাংবাদিককে মাটিতে ফেলে যেভাবে সাপ পেটানোর মতন পেটানো হয়েছে, এটি কোনো সভ্যতা হতে পারে না। এটি কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড হতে পারে না। সেদিন ৩২ জন সাংবাদিককে আহত করা হয়েছিল। আমাদের দলে নারীকর্মীদের কাপড় ধরে টানাটানি করেছিল, এবার পাকিস্তানি হানাদার বাহিনীর চেয়েও জঘন্য। পাকিস্তানের হানাদার বাহিনী মানুষকে হত্যা করেছে, কিন্তু মানুষকে জীবন্ত পুড়িয়ে মারে নাই। কিন্তু এরা গাড়ির মধ্যে গাড়ির হেলপার ঘুমিয়ে আছে সেই গাড়িতে আগুন ধরিয়ে জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে।’ 

তিনি আরও বলেন, ’নিষিদ্ধ সংগঠনের নেতারা যেভাবে অনলাইনে এবং বিভিন্ন প্রক্রিয়া গোপনে রেখে কর্মসূচি ঘোষণা করে, বিএনপি নেতারাও পালিয়ে গিয়ে কর্মসূচি ঘোষণা করছে।’

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, সহসভাপতি হেদায়েতুল ইসলাম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা