প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩ ১৪:৩৯ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩ ১৫:৪৩ পিএম
২৩ বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবরোধ বিরোধী অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। প্রবা ফটো
আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে থেকে বিএনপি-জামায়াতের যেকোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিহত করার ষোষণা দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। আগামী নির্বাচনে শেখ হাসিনাকে পুণরায় প্রধানমন্ত্রী করে ঘরে ফিরবে বলেও অঙ্গিকার করেছে নেতাকর্মীরা। নেতারা বলেন, বিএনপি-জামায়াতে অবৈধ অবরোধে সাধারণ মানুষের কোনো সমর্থন নেই। মানুষ এই অবরোধ মানছে না, তাদের অবরোধ ব্যর্থ হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবরোধ বিরোধী অবস্থান কর্মসূচি থেকে নেতারা এইসব কথা বলেন।
বিএনপির অবরোধবিরোধী অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, ‘গত ২৮ তারিখ ১৯ দফা ভঙ্গ করে তারা পুলিশ হত্যা করেছে। বিচারপতিদের বাসায় হামলা, ইসরায়িলী বাহিনীর মতো হাসপাতালে হামলা করেছে। এগুলোই তাদের রাজনীতি। কারণ তাদের নেতা জিয়াউর রহমান এদেশে খুনের রাজনীতি শুরু করে।’
বিএনপির সহিংসতার বিরুদ্ধে এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে জানিয়ে তিনি বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে একইভাবে নেতাকর্মীদের মাঠে থাকাবে।’
সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বলেন, ‘দক্ষিণের নেতাকর্মীরা শেখ হাসিনার ভ্যানগার্ড। আগামী নির্বাচনের জন্য রাজপথে থেকে শেখ হাসিনাকে আবারো ক্ষমায় আনতে চাই। বিএনপি জামায়াতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
সহ সভাপতি আবদুস সাত্তার মাসুদ বলেন, ‘এই বিএনপি ভেঙে দুই ভাগ হবে একটি অংশ নির্বাচনে আসবে। সেটা দেখার জন্য অপেক্ষায় আছি।’
সহ সভাপতি হেদায়েতুল ইসলাম স্বপন বলেন, ‘আমাদের বাড়ি দুইটা একটি ঘর একটি রাজপথ। আমারা এবং আমাদের বোনেরাও রাজপথে আছে। আগামী দিনে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করেই আমরা ঘরে ফিরবো এই হোক আজকের দিনের শপথ।’
যুগ্ম সাধারণ সম্পাদক মেরাজ হোসেন বলেন, ‘বিএনপি-জামায়াতের ঢাকায় এই অবৈধ অবরোধের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। মানুষ অবরোধ মানছে না। রাজপথে গাড়ি-ঘোড়া চলছে দোকানপাট খুলেছে। তাদের এই অবরোধ ব্যর্থ হয়েছে। অবরোধের নামে বিএনপি জামাতের যেকোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড রাজপথে থেকে মোকাবিলা করতে হবে।’
যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ কামাল বলেন, ‘জনগণকে সম্পৃক্ত করতে না পারার কারণে বিএনপির অবরোধ ব্যর্থ হয়েছে। আগামী দুই মাস রাজপথে থেকে পাহারা দিবেন।’
এই কর্মসূচির সভায় সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ। অন্যদের মধ্যে উপস্থিত আওয়ামী লীগে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, যুব মিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলিসহ ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা। এর আগে সকাল থেকেই দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে আসে নেতাকর্মীরা। একই সঙ্গে সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতারাও অবস্থান নেয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।