× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিজভীর নেতৃত্বে সড়কে বিক্ষোভ মিছিল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩ ০৮:৫৩ এএম

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩ ১১:২৩ এএম

দ্বিতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে রিজভীর নেতৃত্বে সড়কে বিক্ষোভ মিছিল করা হয়েছে। প্রবা ফটো

দ্বিতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে রিজভীর নেতৃত্বে সড়কে বিক্ষোভ মিছিল করা হয়েছে। প্রবা ফটো

বিএনপির মহাসমাবেশে হামলা, মির্জা ফখরুলসহ রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিতে দ্বিতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর খিলগাঁওয়ে সড়কে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে খিলগাঁও তালতলা পল্লিমা সংসদ থেকে বিক্ষোভ মিছিল বের করে খিলগাঁও থানার দিকে মিছিল নিয়ে যাওয়া হয়। পরে সেখানে বেশ কিছু সময় রাস্তা অবরোধ করে রাখেন দলের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এজিএম শামসুল হক, কেন্দ্রীয় নেতা আকরামুল হাসান মিন্টু, দীপু সরকার (যুবনেতা), ফয়েজ আহমেদ, থানা বিএনপি নেতা সোহেল ভূইয়া, জসিম শিকদার রানা, রবিউল ইসলাম, নিলুফার ইয়াসমিন, যুবনেতা কামাল আহমেদ দুলু, ছাত্রনেতা মোহাম্মদ ফয়সাল প্রমুখ।

এ সময় রিজভী বলেন, ‘দমনপীড়ন করে বিএনপির গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না। নেতাদের গ্রেপ্তার করে, রিমান্ডে নিয়ে নির্যাতন করে নেতাকর্মীদের মনোবল ভাঙা যাবে না। বরং নির্যাতন যত বাড়ছে নেতাকর্মীরা তত বেশি শক্তিশালী হয়ে রাজপথে নেমে আাসছে।’

তিনি বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ ও সুসংগঠিত এবং তার নেতৃত্বেই আন্দোলনের বিজয় সুনিশ্চিত হবে। এবারের অধিকার আদায়ের আন্দোলন সফল হবেই। সরকারের পতন অতিসন্নিকটে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা