× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংলাপের ডাক দিতে সংসদে প্রধানমন্ত্রীর প্রতি চুন্নুর আহ্বান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩ ২২:২৯ পিএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩ ০০:৪৪ এএম

জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু। প্রবা ফটো

জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু। প্রবা ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় সংলাপের আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। এজন্য সবকিছুর ঊর্ধ্বে উঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে বিএনপিকেও শর্তহীন সংলাপে বসার আহ্বান জানান চুন্নু।

বৃহস্পতিবার (২ নেভেম্বর) একাদশ জাতীয় সংসদের ২৫তম ও সমাপনী অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এ আহ্বান জানান জাতীয় পার্টির মহাসচিব।

তিনি বলেন, শুধু প্রধানমন্ত্রী হিসেবে না, জাতির জনকের কন্যা হিসেবে তার অনেক দায়িত্ব রয়েছে। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, কে কী বলল বা সমালোচনা করল সেগুলোর ঊর্ধ্বে থেকে আপনি সব রাজনৈতিক দলকে এক টেবিলে আলোচনা করার জন্য আহ্বান জানান। দেশের মানুষ এই জিনিসটা চাচ্ছে। আর বিএনপিসহ মাঠে যেসব দল আছে, তাদের বলব, আপনারা জনগণের দিকে তাকিয়ে পূর্বশর্ত না দিয়ে শর্তগুলো টেবিলে এসে আলোচনা করুন।

বিএনপির প্রতি তিনি বলেন, আর বিরোধী দল...মাঠে যে আছে বিএনপিসহ, তাদের বলব, আপনারাও আল্লাহর ওয়াস্তে জনগণের দিকে তাকিয়ে শর্ত বাদ দিয়ে, পূর্বশর্ত না করে শর্তগুলো টেবিলে এসে আলোচনা করেন। জাতীয় পার্টির মহাসচিব হিসাবে এটা আমাদের বলার দায়িত্ব। আমরা পাঁচ বছর বিরোধী দলে ছিলাম। একসঙ্গে অনেক বছর কাজ করেছি। আওয়ামী লীগের সঙ্গে জোটও করেছিলাম। তাদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল।

গত ২৮ অক্টোবর পুলিশ নিহত হওয়ার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এগুলো সহ্য হয় না। এ আন্দোলনের কারণে বেশ কয়েকজন নিরীহ মানুষ মারা গেছে। এটাও গ্রহণযোগ্য না। আবার রবিবার-সোমবার রাজনৈতিক কর্মসূচি দিয়েছেন। মানুষ আতঙ্ক ও শঙ্কার মধ্যে রয়েছেন।

চুন্নু বলেন, বড় দল হিসাবে আওয়ামী লীগ ও বিএনপির দায়িত্ব হচ্ছে জনগণের দিকে তাকিয়ে দফা, ইগো বাদ দিয়ে এক টেবিলে বসে আলোচনা করে...ইচ্ছে করলে এক টেবিলে বসে সংবিধানের মধ্য থেকে একটা পথ বের করতে পারি যে, একটা নিরপেক্ষ নির্বাচন কীভাবে সম্ভব। সেই কাজে যাতে প্রধানমন্ত্রী অগ্রণী ভূমিকা নেন এ দাবি জানাই। তিনি বলেন, জাতীয় পার্টি এক দফাতে বিশ্বাসী না। জাতীয় পার্টি বিশ্বাসী সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন কীভাবে সম্ভব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা