প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩ ১৮:৫৮ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৩ ২১:৪৬ পিএম
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। প্রবা ফটো
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকালে গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের মতিঝিল বিভাগের একটি দল।
ডিবির উপকমিশনার (মতিঝিল বিভাগ) রাজিব আল মাসুদ প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জহির উদ্দিন স্বপন বিএনপির আরও দুটি সংগঠনের সঙ্গে যুক্ত আছেন। এর মধ্যে তিনি বিএনপির মিডিয়া সেলের প্রধান সম্পাদক এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশনের (বিএনআরসি) পরিচালক।