× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সতর্ক অবস্থানে আওয়ামী লীগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩ ১২:১৭ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৩ ২০:৩৫ পিএম

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রবা ফটো

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রবা ফটো

বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের শেষ দিনেও সতর্ক অবস্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল থেকে গুলিস্থানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা।

কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম সারওয়ার কবি ও দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজসহ দলীয় নেতাকর্মীরা অবস্থান করছেন।

সরকার পতনে এক দফার আন্দোলনের চূড়ান্ত ধাপে হরতাল-অবরোধের মতো কর্মসূচি পালন করে আসছে বিএনপি। এরই ধারাবাহিকতায় গত রবিবার হরতাল শেষে তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে দলটি। তবে বিএনপি নির্বাচন বানচালে নাশকতা করতে চায় জানিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগও।

এর আগে সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির অবরোধ কর্মসূচির বিপরীতে আওয়ামী লীগের শান্তিপূর্ণ কর্মসূচির ঘোষণা দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা