× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আব্বাস ও আলালের নিঃশর্ত মুক্তি চাইলেন রিজভী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩ ০০:৩২ এএম

আপডেট : ০১ নভেম্বর ২০২৩ ১১:৪০ এএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংগৃহীত ফটো

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংগৃহীত ফটো

দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক বিবৃতিতে এ নিন্দা জানান।

দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সই করা বিবৃতিতে রিজভী বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একতরফাভাবে অনুষ্ঠিত করে আবারও ক্ষমতা কুক্ষিগত করার গভীর মাস্টারপ্ল্যানের অংশ হিসেবেই অবৈধ শাসক গোষ্ঠী বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ দেশব্যাপী সকল পর্যায়ের নেতাকর্মীকে ব্যাপকহারে গ্রেপ্তার শুরু করেছে। ক্ষমতালোভের পাশাপাশি চলমান গণআন্দোলনে ভীত হয়ে নিশিরাতের সরকার বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে গুলি চালিয়ে মানুষ হতাহতের নৃশংসতায় মেতে উঠেছে।’

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে বলতে চাই, এভাবে গ্রেফতার ও নানা কায়দায় জুলুম-নির্যাতন চালিয়ে চলমান গণআন্দোলন দমন করা যাবে না। জনগণ বুঝে গেছে যেকোনো অপ্রীতিকর ঘটনা নিজেরাই ঘটিয়ে অন্যের ওপর দোষারোপ দেওয়া আওয়ামী লীগের নোংরা রাজনীতি।‘

রিজভী বলেন, ‘ইতিহাস সাক্ষ্য দেয় বিশ্বের বড় বড় স্বৈরাচারও জনগণের কাছে পরাজিত হয়েছে। বর্তমান আওয়ামী দখলবাজ সরকারকেও জনগণের ন্যায্য আন্দোলনের কাছে মাথা নত করে বিদায় নিতে হবে।’

বিবৃতিতে তিনি অবিলম্বে মির্জা আব্বাস এবং সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নিঃশর্ত মুক্তির দাবি জানান। পাশাপাশি ইতোমধ্যে আটক বিএনপি মহাসচিবসহ সকল পর্যায়ের নেতাকর্মীরও মুক্তির জোর দাবি জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা