× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবরোধে সতর্ক অবস্থানে যুব মহিলা লীগের নেতাকর্মীরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩ ১৪:৩১ পিএম

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩ ১৪:৪৯ পিএম

অবরোধে সতর্ক অবস্থানে রয়েছে যুব মহিলা লীগের ৩৫ নেতাকর্মী। প্রবা ফটো

অবরোধে সতর্ক অবস্থানে রয়েছে যুব মহিলা লীগের ৩৫ নেতাকর্মী। প্রবা ফটো

বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধে সর্তক অবস্থানে রয়েছে যুব মহিলা লীগের নেতাকর্মীরা। রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা অবস্থান নেন। এতে নেতৃত্ব দেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি। তবে যুব মহিলা লীগের সভাপতিকে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে দেখা যায়নি। 

সরেজমিনে দেখা যায়, বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের প্রতিরোধে সর্তক অবস্থানে অংশ নিতে ১১টা ৫২ মিনিটে ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি ৩৫ জন নেত্রীকে নিয়ে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অফিসের সামনের অবস্থান করেন। 

এসময় নেত্রীদের স্লোগানে মুখরিত হয়ে উঠে ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গন।

তার আগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী ও যুবলীগের নেতাকর্মীরা সর্তক অবস্থান করেন। এসময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাড. কামরুন ইসলাম, ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী প্রমুখ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা