× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এখনও তালাবদ্ধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩ ১২:৪৭ পিএম

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩ ১৩:৩১ পিএম

এখনও তালাবদ্ধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় এখনও তালাবদ্ধই রয়েছে। নয়াপল্টন এলাকায় দলটির কোনো নেতাকর্মী নেই। কার্যালয় ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। তবে আশপাশের দোকানপাট খোলা রয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

গতকাল রবিবার বিএনপির দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল শুরুর কিছু সময় পর কেন্দ্রীয় কার্যালয়ে ঢোকার কলাপসিপল গেটে বাইরে থেকে তালা লাগানো হয়। তবে এই তালা কে দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

বিএনপি কার্যালয়ের সামনের অংশটুকু ক্রাইম সিন হিসেবে চিহ্নিত করে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে গত শনিবার রাত থেকে। এখনও সে অবস্থায় রয়েছে। গতকাল রবিবার সেখান থেকে মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার বিভিন্ন আলামত সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

এ ব্যাপারে রবিবার সিআইডির ফরেনসিক বিভাগের এএসপি মিজানুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছিলেন, নয়াপল্টন বিএনপির অফিস থেকে দশ ধরনের আলামত সংগ্রহ করা হয়েছে। পরীক্ষাগারে ওই আলামত পরীক্ষা করা হবে। তারপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

এর আগে পল্টন জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) গোলাম রোহানী বলেন, শনিবার দিবাগত রাতে সিআইডির ক্রাইম সিন ইউনিট বিএনপির কেন্দ্রীয় কার্যালয়কে ক্রাইম জোন ঘোষণা করে।

সরেজমিন দেখা যায়, সোমবার সকাল থেকেই বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিএনপির চলমান আন্দোলনকে ঘিরে নয়াপল্টন এলাকায় যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সেজন্য তৎপর আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।


গতকাল রবিবার হরতাল চলাকালে বিএনপি কার্যালয়ের আশপাশের সব দোকানপাট বন্ধ থাকলেও আজ সকাল থেকেই সেগুলো খুলেছে। তবে সকাল থেকে কার্যালয় ও এর আশপাশের এলাকায় বিএনপি'র কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।

সরকারের পদত্যাগের এক দফা আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার সকাল থেকে দেশব্যাপী টানা ৭২ ঘণ্টার সর্বাত্মক রাজপথ রেলপথ ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে বিএনপি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা