× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীতে সংঘর্ষের সময় যুবদল নেতার মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩ ২১:৩০ পিএম

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩ ২১:৩৫ পিএম

রাজধানীতে সংঘর্ষের সময় যুবদল নেতার মৃত্যু

রাজধানীতে পুলিশ হাসপাতালের সামনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার সময় যুবদলের এক নেতার মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) রাতে মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেন যুবদলের ভারপ্রাপ্ত সেক্রেটারি শফিকুল ইসলাম মিল্টন। তিনি বলেন, মুগদা থানা যুবদলের ৭ নম্বর ওয়ার্ডের এক নম্বর ইউনিটের সভাপতি শামীম মোল্লা মারা গেছেন। তার লাশ রাজারবাগ পুলিশ হাসপাতালে রয়েছে।

একই দাবি করেন মুগদা থানার সাধারণ সম্পাদক জুয়েল। তিনি জানান, ৭ নম্বর ওয়ার্ডের ওই নেতার বাবার নাম ইউসুফ মোল্লা।  

তিনি আরও বলেন, বিএনপির নয়াপল্টনের কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সরিয়ে দিতে পুলিশ গুলি করে। গুলিবিদ্ধ ইউসুফকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান। 

এ বিষয়ে রাজারবাগ পুলিশ হাসপাতালের পরিচালক পুলিশের ডিআইজি মো. রেজাউল হায়দার বলেছেন, ওই ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

তিনি আরও বলেন, বিকালে পুলিশ হাসপাতালের সামনে যখন পাল্টাপাল্টি ধাওয়া হচ্ছিল, সেসময় ওই ব্যক্তি হাসপাতালের সামনের পথ দিয়ে যাচ্ছিলেন। একপর্যায়ে তিনি অচেতন হয়ে রাস্তায় পড়ে যান। সেখানে থাকা লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি একজন চিকিৎসকের গাড়ি চালাতেন বলে জানা গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা