× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীতে সংঘর্ষ

র‌্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, সংগ্রহ করা হচ্ছে ফুটেজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩ ১৮:৪২ পিএম

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩ ১৯:৪২ পিএম

রাজধানীতে বিভিন্ন দলের কর্মসূচি চলাকালে আগুন দেওয়া হয় বাসে। ছবি : প্রবা

রাজধানীতে বিভিন্ন দলের কর্মসূচি চলাকালে আগুন দেওয়া হয় বাসে। ছবি : প্রবা

রাজধানীর কাকরাই-বিজয়নগর ও নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে র‌্যাব। পাশাপাশি দুর্বৃত্তদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। শনিবার (২৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, ‘রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে কাকরাইল, নয়াপল্টন, মতিঝিল ও ফকিরাপুলসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের ওপর সন্ত্রাসী হামলা ও আক্রমণ হয়েছে। তারা গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। প্রধান বিচারপতির বাড়িতেও হামলা চালিয়েছে। এ ছাড়া তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা, আক্রমণ ও তাদের গাড়িতে আগুন দিয়েছে। সন্ত্রাসীদের হামলায় আইনশৃঙ্খলার বাহিনীর বেশ কয়কজন সদস্য হতাহত হয়েছেন। রাজারবাগ পুলিশ হাসপাতালে হামলা ও অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ করেছে তারা। আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাড়িতেও হামলা করেছে। বিভিন্ন সমাবেশে দায়িত্বরত গণমাধ্যমকর্মীদের ওপর তারা হামলা চালিয়েছে। এ ছাড়াও তারা বিভিন্ন সড়কে স্থাপিত সিসিটিভিও ভাঙচুর করেছে।’

তিনি আরও বলেন, ‘যেসব দুষ্কৃতিকারী ও সন্ত্রাসীরা হামলা ও আক্রমণ করে পরিস্থিতি অবনতি করার চেষ্টা করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে কাজ করছে র‍্যাব। র‍্যাবের গোয়েন্দারা সংবাদমাধ্যমের ফুটেজ, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে কাজ করে যাচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা