× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির হরতালে সন্ত্রাস হলে প্রতিহত করবে আওয়ামী লীগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩ ১৬:৫৭ পিএম

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩ ১৮:৩৮ পিএম

বিএনপির হরতালে সন্ত্রাস হলে প্রতিহত করবে আওয়ামী লীগ

হরতালের নামে বিএনপি সন্ত্রাস করার চেষ্টা করলে তা প্রতিহতের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। শনিবার (২৮ অক্টোবর) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে এই ঘোষণা দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

তিনি বলেন , গণতন্ত্রকে হত্যা করার অবৈধ প্রক্রিয়া শুরু করেছে বিএনপি।‌ তারা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ করেছে।‌ রক্তাক্ত করেছে। প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণ করেছে। এই সন্ত্রাসীদের আমাদের প্রতিহত করতে হবে। নির্বাচন ব্যাহত করছে তারা।‌ আগামীকাল রবিবার হরতাল দিয়েছে। যদি তারা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করে তাহলে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু হরতালের নামে সন্ত্রাস করা হলে তা মোকাবিলায় আপনারা তৈরি হন। এই হোক আজকে আমাদের দিনের শপথ। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, বিএনপি আগামীকাল রবিবার হরতাল ডেকেছে, এই হরতাল প্রতিহত করা হবে। এ দেশে হরতাল হবে না।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, শেখ হাসিনা কোন বিদেশি শক্তিকে ভয় করে না। পদ্মা সেতু করে তিনি তা দেখিয়ে দিয়েছেন।

তিনি আরও বলেন, বিএনপির নেতারা কিছুক্ষণ আগে আমেরিকার দূতাবাসে গিয়েছে নতুন অ্যাসাইনমেন্ট আনতে। মনে রাখতে হবে হাঁস শুধু ধান খায় না বরং শামুকও খায়।

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, নির্বাচন এলেই বিএনপি জ্বালাও পোড়াও শুরু করে। এবারও তাই করছে। জনগণ তাদের সঙ্গে নেই।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখছেন। 

এ ছাড়া মন্ত্রিপরিষদের সদস্য ও সংসদ সদস্যরাও শান্তি ও উন্নয়ন সমাবেশ বক্তব্য রাখেন। দুপুর দুইটার আগেই সমাবেশ শুরু হয়। সমাবেশ শুরুর আগেই রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে অংশ নিতে দেখা গেছে। এ ছাড়া রাজধানীর আশপাশের জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে যোগ দেয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনের সড়কসহ পুরো গুলিস্থান এলাকা নেতাকর্মীদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা