× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবুল হোসেনের জানাজা শেষে আওয়ামী লীগের শ্রদ্ধা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩ ১৬:০৫ পিএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩ ১৯:৫৯ পিএম

ওবায়দুল কাদের নেতৃত্বে সৈয়দ আবুল হোসেনের জানাজা শেষে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান দলীয় নেতাকর্মীরা। প্রবা ফটো

ওবায়দুল কাদের নেতৃত্বে সৈয়দ আবুল হোসেনের জানাজা শেষে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান দলীয় নেতাকর্মীরা। প্রবা ফটো

সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের জানাজা শেষে আওয়ামী লীগের পক্ষ থেকে তার মরদেহে শ্রদ্ধা জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে সামনে শ্রদ্ধা জানানো হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর আওয়ামী লীগের পক্ষে কেন্দ্রের সিনিয়র নেতারা শ্রদ্ধা জানান। তার আগে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আব্দুর রহমান, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিষ্ঠার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর ও উপ দপ্তর সায়েম খান প্রমুখ।

বুধবার ভোরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। আবুল হোসেন ১৯৫১ সালে মাদারীপুরে জন্মগ্রহণ করেন। আবুল হোসেন স্ত্রী খাজা নার্গিস, দুই মেয়ে সৈয়দা রুবাইয়াত হোসেন এবং সৈয়দা ইফফাত হোসেনকে রেখে গেছেন।

এর আগে রাজধানীর গুলশানে যোহরের নামাজ শেষে আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

আবুল হোসেন আওয়ামী লীগের হয়ে মাদারীপুর-৩ আসন থেকে ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। এরপর তিনি সপ্তম, অষ্টম ও নবম সংসদ নির্বাচনে নির্বাচিত এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করেন আবুল হোসেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা