× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৮ অক্টোবর সমাবেশ

নতুন দুই ভেন্যুর নাম দিয়েছে আওয়ামী লীগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩ ১৪:৪০ পিএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩ ১৬:২১ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগ ২৮ অক্টোবর সমাবেশের জন্য বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের বিকল্প ভেন্যু হিসেবে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ও গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর নাম দিয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মির্জা আজম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা নতুন দুটি নাম দিয়েছি। সেগুলো হলো ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ও ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ।

এদিকে বৃহস্পতিবার সকালে সেতু ভবনে ২৮ অক্টোবর সমাবেশের জন্য বিকল্প দুটি স্থানের কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, অনেক আগেই আমরা সমাবেশের বিকল্প সম্ভাব্য দুটি স্থানের নাম জানিয়ে দিয়েছি।

এর আগে বুধবার বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের বিকল্প দুটি ভেন্যুর নামসহ সাতটি তথ্য চেয়ে আওয়ামী লীগকে চিঠি দেয় পুলিশ।

গত ২০ অক্টোবর সমাবেশের অনুমতির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি দেন সংগঠনের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ। সমাবেশের অনুমতির আবেদনের জবাবে পাল্টা চিঠি দেয় পুলিশ। চিঠিতে লোক সমাগমের সময়, সংখ্যা, বিস্তারিতসহ বিভিন্ন তথ্য চেয়েছে পুলিশ। পাশাপাশি জননিরাপত্তাজনিত কারণে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের অনুমতি দেওয়া না গেলে কোথায় হতে পারে এমন বিকল্প দুটি নাম চাওয়া হয়।  

আগামী ২৮ অক্টোবর বিকালে ঢাকায় মহাসমাবেশ করতে চায় বিএনপি। একই দিন আওয়ামী লীগ শান্তি সমাবেশের ডাক দিলে তা নিয়ে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির আশঙ্কা করছেন অনেকে।   

নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করতে চায় বিএনপি। বিএনপিকেও এখনও সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা