× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের নৈশভোজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩ ০০:১০ এএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩ ১০:৫৯ এএম

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। ফাইল ছবি

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। ফাইল ছবি

বিএনপি নেতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক সৈয়দ এম আলতাফ হোসাইনের উদ্যোগে তার গুলশানের বাসভবনে এ নৈশভোজের আয়োজন করা হয়েছে বলে এক সূত্র জানিয়েছেন।

বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে সৈয়দ এম আলতাফ হোসাইনের বাসায় যান মার্কিন রাষ্ট্রদূত।

নৈশভোজে বিদেশি কূটনীতিকদের মধ্যে ছিলেন সিঙ্গাপুর দূতাবাসের ইউসুফ এম আশরাফ, শিলা পিল্লাই, মার্কিন দূতাবাসের চিফ পলিটিক্যাল কাউন্সিলর শ্রেয়ান সি. ফিজারল্ড প্রমুখ।

বিএনপি নেতাদের মধ্যে নৈশভোজে অংশ নিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদিন, বরকতউল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল, ব্যারিস্টার মীর হেলাল, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন প্রমুখ।

নৈশভোজে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও শীর্ষস্থানীয় দুই পত্রিকার সম্পাদক অংশ নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন। তবে এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান কিছু জানেন না বলে জানিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা