× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকার প্রতিটি ওয়ার্ডে ২৭ ও ২৮ অক্টোবর আওয়ামী লীগের মিছিল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩ ১৮:৫৬ পিএম

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩ ২০:১৬ পিএম

তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বক্তব্য দেন জাহাঙ্গীর কবির নানক। প্রবা ফটো

তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বক্তব্য দেন জাহাঙ্গীর কবির নানক। প্রবা ফটো

ঢাকায় ২৮ অক্টোবর বিএনপির ডাকা সমাবেশ কেন্দ্র করে আগাম কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। এ লক্ষ্যে ঢাকা মহানগরের প্রতিটি ওয়ার্ডে মিছিল করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, ‘ঢাকা মহানগরের প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগের কর্মীরা বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ও শুক্রবার মিছিল করবে। ঢাকা শহরে বসবাসরত দুই কোটি মানুষকে জিম্মির হাত থেকে বাঁচাতে আওয়ামী লীগ এই মিছিলের ডাক দিয়েছে। সন্ত্রাসীরা যেন ঢাকা শহরে কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সেদিকে সর্বদা সতর্ক  অবস্থানে থাকবে আওয়ামী লীগ।’

বুধবার বিকালে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘২৮ অক্টোবর সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাসীরা ঢাকায় ঢুকে পড়েছে। দুই কোটি মানুষকে তাদের হাতে জিম্মি হতে দিতে পারি না। জনগণের দল হিসেবে চুপ করে বসে থাকতে পারি না।’

২৮ অক্টোবরও স্থানীয় পর্যায়ে অবস্থান কর্মসূচির কথা জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।

তিনি বলেন, ‘২৮ অক্টোবর সকাল থেকে পাড়া-মহল্লায় ও ঢাকার প্রবেশমুখে অবস্থান করতে হবে।’

নানক বলেন, ‘যেইছা কুকুর তেইছা মুগুর দিতে হবে। ২৮ তারিখের পরে যদি বিএনপি কোনো কর্মসূচি দেয়, তাহলে আমাদের রাজপথে থাকতে হবে।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘২৮ তারিখ বিএনপি মহাসমাবেশ করবে। কারণ তারা সরকার পতন করতে চায়। ২৮ অক্টোবর কেন, আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর ক্ষমতা বিএনপির নেই।’

তিনি বলেন, ’২৮ অক্টোবর বিএনপির সমাবেশে কোনো ফল হবে না। বিদেশি ষড়যন্ত্র অংশ হিসেবে নিজেদের কপাল পোড়াবেন না। শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো ফায়দা হবে না। যদি ষড়যন্ত্রের আশ্রয় নেন তাহলে আমরা সমুচিত জবাব দেব।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, মোস্তফা জালাল মহিউদ্দিন, কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক; যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, বাহাউদ্দিন নাছিম; সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ঢকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আতিকুল ইসলাম, সেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মেসবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালপুর রহমান বাবু, ছাত্রলীগ সভাপতি ছাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালী আসিফ ইনান।

এ ছাড়া দলের কেন্দ্রীয়, মহানগর ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন ঢাকা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা