× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জরুরি সভা ডেকেছে ছাত্রলীগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩ ১৮:৩০ পিএম

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩ ১৯:২৭ পিএম

জরুরি সভা ডেকেছে ছাত্রলীগ

ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভা ডাকা হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত হবে এ সভা। বুধবার (২৫ অক্টোবর) বিকালে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সকল সদস্যকে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। শুক্রবার বেলা ৩টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা