× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন মারা গেছেন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩ ১০:৫৪ এএম

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩ ১১:০০ এএম

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেন। ফাইল ফটো

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেন। ফাইল ফটো

সাবেক যোগাযোগমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেন আর নেই। মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত ২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭২ বছর।

সৈয়দ আবুল হোসেনের ভাগনে ও ডাসার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন সাবেক এই যোগাযোগমন্ত্রী

সৈয়দ আবুল হোসেন ১৯৫১ সালে মাদারীপুরে জন্মগ্রহণ করেন।

তিনি আওয়ামী লীগের হয়ে মাদারীপুর-৩ আসন থেকে ১৯৯১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর আরও তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করেন সৈয়দ আবুল হোসেন।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে স্থানীয়দের মধ্যে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা