× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী লীগের ৭০ শতাংশ ভোট রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

মাগুরা প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩ ২১:৩৬ পিএম

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩ ২১:৫৯ পিএম

মাগুরা জেলা আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। প্রবা ফটো

মাগুরা জেলা আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। প্রবা ফটো

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ’বিদেশি পর্যবেক্ষকরা সার্ভে করে দেখেছে, দেশে আওয়ামী লীগের ৭০ শতাংশ ভোট রয়েছে। আর বিএনপি এখন সেই প্রভুদের কাছে দৌড়াচ্ছে। একসময় তারা বিএনপিকে ছুড়ে ফেলে দেবে।’

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকালে মাগুরার নোমানী ময়দানে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ’আমরা যথাসময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে ৫ হাজার ৩০০ নির্বাচন হয়েছে। প্রতিটা নির্বাচনই অবা ও নিরপেক্ষ হয়েছে। বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে ভালো। আর যদি নির্বাচনে না আসে, সেক্ষেত্রে ভাবনা তাদের। বিএনপি বিদেশি প্রভুদের দিকে তাকিয়ে দেশে কর্মসূচি দেয়। তাদের নিজস্ব সাংগঠনিক কোনো ভিত্তি নেই।’

তিনি আরও বলেন, ’প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যন্ত এলাকায় কমিউনিটি ক্লিনিক সেবা চালু করেছিলেন। বিএনপি ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়। তারা বলেছিল, কমিউনিটি ক্লিনিক চালু থাকলে শেখ হাসিনার ভোটব্যাংক হবে।’

জনসভায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বলেন, ’ জেলায় বিএনপির শাসনামলে চরমপন্থিদের দিয়ে ব্যবসায়ীদের ধরে নিয়ে ১৫ থেকে ২০ লাখ টাকা মুক্তিপণ নিয়ে তাদের ছাড়া হতো। এখন এই ১৫ বছরে মাগুরা জেলায় এমন কোনো ঘটনা ঘটে নাই। সে কারণেই শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নেই।’

মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদার বলেন, ’বিএনপি বিশৃঙ্খলার উদ্দেশ্যে যত কর্মসূচি দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতার সঙ্গে তাদের প্রতিহত করেছে। বিএনপি ২৮ অক্টোবর ঢাকামুখী যে কর্মসূচি দিয়েছে, তা আমরা জেলা থেকে প্রতিহত করব। জেলা আওয়ামী লীগ বিএনপির কোনো নেতাকর্মীকে ঢাকা যেতে দেবে না।’

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহর সভাপতিত্বে উন্নয়ন জনসভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুণ্ডুকেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য নির্মল চ্যাটার্জিজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুন্সী রেজাউল হকসদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলুপৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা