× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এ্যানীকে গ্রেপ্তার ও শারীরিক নির্যাতন

মানবাধিকার সংগঠনগুলোকে অবহিত করল বিএনপি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩ ০০:৫০ এএম

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩ ১১:৩১ এএম

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। ফাইল ছবি

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। ফাইল ছবি

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে গ্রেপ্তার ও শারীরিক নির্যাতনের বিষয়টি দেশি-বিদেশি বিভিন্ন মানবাধিকার সংগঠনকে জানিয়েছে দলটি।

রবিবার (১৫ অক্টোবর) সংগঠনগুলোর কাছে পাঠানো এক প্রতিবেদনে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনবহির্ভূত কর্মকাণ্ড তুলে ধরা হয়।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রবিবার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে গ্রেপ্তার ও তার ওপর নির্যাতনের বিষয়টি মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে অবহিত করা হয়েছে। দলের মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে এ প্রতিবেদন তৈরি করা হয়।

প্রতিবেদনে বলা হয়, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী দুবারের নির্বাচিত সংসদ সদস্য। তিনি বর্তমানে বিএনপির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব। এমন একজন পরিচিত ব্যক্তিকে ১১ অক্টোবর গভীর রাতে দরজা ভেঙে তার বাসা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাকে জোর করে ধানমন্ডি থানায় নিয়ে যায়। অথচ গ্রেপ্তারের সময় তাকে কোনো ওয়ারেন্ট দেখাতে পারেনি। এমনকি গভীর রাতে তার বাসায় প্রবেশের কোনো আইনি কাগজপত্র প্রদর্শন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাকে মারাত্মক শারীরিক নির্যাতন করা হয়েছে, এ কারণে তার মুখে ক্ষতচিহ্ন রয়ে গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গ্রেপ্তারের পর দিন সকালে নিম্ন আদালতে নেওয়া হয় তখন বিচারকের সামনে এ্যানী এ নির্যাতনের কাহিনী তুলে ধরে কেঁদে ফেলেন।

এ প্রতিবেদনের সঙ্গে দেশের বেশ কয়েকটি প্রধান পত্রিকার রিপোর্ট সংযোজিত করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা