প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩ ১৫:৪৪ পিএম
সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা। প্রবা ফটো
ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বিএনপি নেতারা।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর ১টার দিকে রাষ্ট্রদূতের বারিধারার বাসভবনে যান দলটির স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিকসম্পর্ক বিষয়ক কমিটির প্রধান আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিকসম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ ও তাবিথ আউয়াল।
এ ব্যাপারে শামা ওবায়েদ জানান, তাদের মধ্যে দেশের বর্তমান পরিস্থিতি ও দ্বিপাক্ষিক বিষয় আলোচনা হয়েছে।