× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যদি কেউ গরিব দেখতে চায় তাকে জাদুঘরে যেতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩ ২১:০৭ পিএম

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩ ০০:২৪ এএম

সোনাইমুড়ীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। প্রবা ফটো

সোনাইমুড়ীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। প্রবা ফটো

দেশে যদি কেউ গরিব দেখতে চায় তাহলে তাকে জাদুঘরে যেতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, বাঙালিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। তার প্রমাণ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। এ দেশের মানুষ ভুল করেনি। শেখ হাসিনাকে কেউ দাবিয়ে রাখতে পারেনি। স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। যদি কেউ গরিব দেখতে চায়, তবে তাকে মিউজিয়ামে যেতে হবে।’

রবিবার (৮ অক্টোবর) বিকালে সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিশ্বের জনপ্রিয় ১০ জন প্রধানমন্ত্রীর মধ্যে শেখ হাসিনা একজন। বিশ্বের জননন্দিত নেত্রী শেখ হাসিনা। তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে তিনি সম্ভাবনাময়ী দেশ হিসেবে এগিয়ে নিয়েছেন। তিনি দেশকে হৃদয় দিয়ে ভালোবাসেন আর সে কারণেই দেশ এগিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার বিকল্প আর কেউ নেই। দেশের মানুষ আওয়ামী লীগকে হৃদয় দিয়ে ভালোবাসে। আর সে কারণেই ক্ষমতায় আছেন শেখ হাসিনা। অথচ বিএনপির আমলে দেশের মানুষ চাঁদাবাজির কারণে ব্যবসা করতে পারত না। বাড়ি তুলতে গেলেও সেখানে তাদের চাঁদা দিতে হতো।’

আওয়ামী লীগ ষড়যন্ত্রে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ বন্দুকের নল দিয়ে ক্ষমতায় আসেনি। জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। তাই বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। মানুষ অন্ধকার ছেড়ে আলোর মধ্যে থাকতে চায়। সুন্দর বাংলাদেশ গড়তে আগামীতেও এ দেশের মানুষ নৌকাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে।’

অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু। সভাপতিত্ব করেন মুমিনুল ইসলাম বাকের। জনসভায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুবর্ণা মোস্তফা, নোয়াখালী আওয়ামী লীগের সভাপতি এএইচএম খাইরুল আনম চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক শহিদ উল্যা খান সোহেল উপস্থিত ছিলেন। এ ছাড়া জনসভায় সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান কাজী জাফর উল্যাহ, সোনাইমুড়ী পৌরসভার মেয়র নুরুল হক চৌধুরী, জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান ভিপি মাহফুজুর রহমান বাহার, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি নাজমুল হুদা সাকিল, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিকসহ অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা