× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী লীগের সব পদ থেকে অব্যহতি চেয়ে আদম তমিজী হকের অবেদন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩ ০০:১৯ এএম

আপডেট : ০১ অক্টোবর ২০২৩ ০০:৫২ এএম

 আদম তমিজী হক। ছবি : সংগৃহীত

আদম তমিজী হক। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সব পদ থেকে অব্যহতি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন আদম তমিজী হক। শনিবার (৩০ সেপ্টেম্বর) তিনি এ আবেদন করেন। 

আবেদন পত্রে তিনি লেখেন, ‘আমি আদম তমিজী হক, গত সাত বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে একনিষ্ঠভাবে কাজ করে আসছি। দলের পক্ষে যথাসম্ভব উন্নয়নমূলক কাজে অবদান রেখেছি। এরই ধারাবাহিকতায় আমি বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নির্বাহী কমিটি পদ লাভ করি।’ 

তিনি আরও বলেন, ‘বর্তমানে আমি পরিবারসহ সৌদি আরবে স্থায়ী বসবাস শুরু করার কারণে রাজনীতি সাথে যুক্ত থাকা সম্ভব হচ্ছে না। আমি আমার বাকি জীবনের সময়টুকু দ্বীনের পথে এবং ব্যবসায়ীক কাজে মনোনিবেশ করতে চাচ্ছি। তাই আমি বাংলাদেশ আওয়ামী লীগের সব পদ থেকে অব্যহতি চাচ্ছি।’ 

এর আগে গত ১৭ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য আদম তমিজী হককে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশের কথা জানানো।

ওই দিন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান জানান, কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  এ বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানান নগর আওয়ামী লীগের নেতারা।

তবে তার আগেই দলের সব পদ থেকে অব্যাহতির আবেদন করলেন আদম তমিজী হক।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা