× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপিকে দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না : হানিফ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪৪ পিএম

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৮:২৭ পিএম

বিএনপিকে দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না : হানিফ

বিএনপিকে অবৈধ দল আখ্যা দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আজকে থেকে বাংলাদেশের মানুষ আর কখনও কোনো অবৈধ দলকে ক্ষমতায় দেখতে চায় না।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে কৃষকলীগ আয়োজিত কৃষক মহাসমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

কৃষক লীগের সভাপতি সমীর চন্দের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, এসএম কামাল, আফজাল হোসেন, ত্রাণ ও সমবায় সম্পাদক আমিনুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাঁন নিখিল প্রমুখ।

সমাবেশ সঞ্চালনা করেন কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি। 

মাহবুব উল আলম হানিফ বলেন, মির্জা ফখরুল বলছেন বর্তমান সরকার জনগণের সরকার নয়। আপনারা যে রাষ্ট্র ক্ষমতায় আসতে চান কীভাবে আসতে চান? আপনারা ক্ষমতায় থাকার সময় কৃষকদের হত্যা করেছেন। দেশের মানুষ তা ভুলে যায়নি। আজ পর্যন্ত সে ঘটনার জন্য আপনারা জাতির কাছে ক্ষমা চাননি। 

তিনি বলেন, আপনারা খুনির দল, আপনারা সন্ত্রাসীদের দল। তাহলে কোন কারণে আপনারা ক্ষমতায় যেতে চান। কথা বলার আগে নিজের চেহারা আয়নায় দেখুন। 

তিনি আরও বলেন, আজকে থেকে বাংলাদেশের মানুষ আর কখনও এই দলকে ক্ষমতায় দেখতে চায় না। তাই আপনাদের রাস্তায় আস্ফালন করে লাভ নেই। আর যদি নির্বাচনে আপনারা বাধা দেন, তাহলে রাজপথে আমরা আপনাদের প্রতিহত করব। 

বাহাউদ্দিন নাছিম বলেন, কৃষকদের বুকে আর কখনও গুলি করবেন না। তাহলে বাংলাদেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না। আগামী নির্বাচন যথাসময়ে হবে। নির্বাচনের মাধ্যমে আমরা সাংগঠনিক ধারাবাহিকতা রক্ষা করব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা