× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সজীব ওয়াজেদ জয় কোথায় আছেন জানালেন আরাফাত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২৮ পিএম

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১১:৪২ এএম

সজীব ওয়াজেদ জয় ও মোহাম্মদ এ আরাফাত। সংগৃহীত ফটো

সজীব ওয়াজেদ জয় ও মোহাম্মদ এ আরাফাত। সংগৃহীত ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বর্তমান অবস্থান সম্পর্কে দেশবাসীকে জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে মোহাম্মদ এ আরাফাত এ তথ্য জানান।

ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে আরাফাত বলেন, ‘বিএনপি-জামায়াতি গুজববাজ গোষ্ঠী বেশ কিছুদিন ধরে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে একটি গুজব ছড়িয়ে যাচ্ছে। তারা বলছে সজীব ওয়াজেদ জয় নাকি মার্কিন যুক্তরাষ্ট্রে নেই, কারণ তাকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। এদের নিম্নমানের রুচি এবং মিথ্যাচারের কোনো সীমা নেই। এদের রাজনীতি ঘুরপাক খায় নোংরামি, রুচিহীনতা এবং মিথ্যাচারের আবর্তে।’

আরাফাত আরও বলেন, ‘সজীব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্রেই আছেন। গত বছর আমি যখন যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম, তখন তার সঙ্গে আমার দেখাও হয়েছিল। তিন মাস আগেও সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে এসেছিলেন যুক্তরাষ্ট্র থেকেই।’

ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে এ মুহূর্তে ওয়াশিংটন ডিসির অদূরে ভার্জিনিয়া স্টেটে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাসাতেই অবস্থান করছেন। জয় তার মা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করবেন তার নিজের বাসায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা