× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কেউ শোনে না : ওবায়দুল কাদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৪৪ পিএম

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৫৫ পিএম

কেরানীগঞ্জে ঢাকা জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রবা ফটো

কেরানীগঞ্জে ঢাকা জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রবা ফটো

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কেউ শোনে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

তিনি বলেন, ‘তাদের নিষেধাজ্ঞা এখন কেউ শোনে না। একাত্তরে নিষেধাজ্ঞা দিয়ে আমাদের থামাতে পারেননি। আজও আমাদের থামাতে পারবে না। আমরা কারও নিষেধাজ্ঞার পরোয়া করি না, আমরা পরোয়া করি আমাদের সংবিধানের। কোনো দেশের নিষেধাজ্ঞা আমরা মানি না, মানব না।’

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর পাশে কেরানীগঞ্জে ঢাকা জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, আর নিষেধাজ্ঞার ভয় দেখায় মির্জা ফখরুল। মির্জা ফখরুল কি এজেন্সি পেয়েছে? ওয়াশিংটনের নিষেধাজ্ঞায় ফিলিস্তিনে ইসরায়েলের হত্যাযজ্ঞ বন্ধ হয়নি। তারা পারেনি রাশা ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে। নিষেধাজ্ঞা কেউ শোনে না। কাজেই আমরা যারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি, নিষেধাজ্ঞায় ভয় দেখাবেন না।’

সমাবেশে ফখরুলের কান্নার সমালোচনা করে কাদের বলেন, ‘কাঁদতে কাঁদতে কান্নার দরিয়া হয়ে যাবে। তবু আপনাদের ক্ষমা নেই, মির্জা ফখরুল। বাংলার মানুষ বিএনপিকে ক্ষমা করবে না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই খেলা শুরু হয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, ‘ক্যাপ্টেন আসতেছেন। জাতিসংঘ সাধারণ অধিবেশন শেষে ক্যাপ্টেন এখন ওয়াশিংটনে আছেন। প্রস্তুত হয়ে যান, খেলা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা