× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমিনবাজারে বিএনপির মঞ্চ ভাঙচুর, সমাবেশ স্থগিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৪:১৯ পিএম

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৫:২৮ পিএম

আমিনবাজারে বিএনপির মঞ্চ ভাঙচুরের কারণে আজকের সমাবেশ স্থগিত করেছে বিএনপি। প্রবা ফটো

আমিনবাজারে বিএনপির মঞ্চ ভাঙচুরের কারণে আজকের সমাবেশ স্থগিত করেছে বিএনপি। প্রবা ফটো

সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীর দুই প্রবেশমুখ ধোলাইখাল ও আমিনবাজারে সমাবেশের কর্মসূচি দিয়েছিল বিএনপি। গতকাল রবিবার গভীর রাতে হামলা চালিয়ে সমাবেশের মঞ্চ ভেঙে দেওয়া হয়। এ অবস্থায় সমাবেশ স্থগিত করেছে বিএনপি।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরের পর সমাবেশ শুরু হওয়ার কথা ছিল। আমিনবাজারে চিশতি ফিলিং স্টেশন এলাকায় সমাবেশের জন্য মঞ্চ তৈরি করা হয়। কিন্তু রাত দেড়টায় সাভার থানার ওসি ফোর্স নিয়ে মঞ্চ ভাঙচুর করেছেন বলে অভিযোগ করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।

তিনি  জানান, সাভার থানার ওসি রাত দেড়টার দিকে আমাকে ফোন করে বলেন, আপনারা আগামীকাল সমাবেশ করতে পারবেন না। আমি জিজ্ঞেস করলাম, রাত ১০টার দিকে পুলিশ গিয়ে মঞ্চ তৈরির স্থান পরিদর্শন করেছে। তখন তো পুলিশ কিছু জানায়নি। রাত দেড়টার দিকে কেন এ কথা বলছেন। ওসি তখন বলেন, আপনারা এখানে সমাবেশ করতে পারবেন না। এ সময় ওসি অন্য স্থানে যাওয়ার কথা বলেন। কিন্তু তাতে আমি রাজি হয়নি। 

নিপুণ রায় বলেন, ‘উদ্ভূত পরিস্থিতিতে আমিনবাজারের আজকের সমাবেশটি স্থগিত করা হয়েছে। এ ব্যাপারে পরে সিদ্ধান্ত জানানো হবে।’

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমাবেশ মঞ্চ ভেঙে দেওয়ার ফলে আজকের ঘোষিত সমাবেশ ঢাকা জেলা বিএনপির  সভাপতি ও সাধারণ সম্পাদক স্থগিত করেছেন।

তিনি জানান, উদ্ভূত পরিস্থিতিতে সোমবার বেলা ৩টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা জেলার নেতৃবৃন্দ বৈঠকে বসবেন। সেখানে সিদ্ধান্ত হবে আগামীকাল কোথায় কখন সমাবেশ হবে।

জানা গেছে, আগামীকাল একই সময় একইস্থানে সমাবেশ করার চিন্তা রয়েছে ঢাকা জেলা বিএনপির।

এদিকে আজ দুপুরের পর ধোলাইখালের সমাবেশটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা