× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনগণের কাছে নতি স্বীকারে লজ্জা নেই : মঈন খান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৪৮ এএম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১০:৫২ এএম

ড. আবদুল মঈন খান। ফাইল ছবি

ড. আবদুল মঈন খান। ফাইল ছবি

জনগণের কাছে নতি স্বীকারে লজ্জা নেই  বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

তিনি বলেন, এ দেশের মালিক জনগণ। তাই জনগণের ইচ্ছার কাছে নতি স্বীকার করলে সরকারের কোনো লজ্জা নেই। সরকারকে বলব অবিলম্বে গণদাবি মেনে পদত্যাগ করুন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। অন্যথায় জনগণই আন্দোলনের মধ্য দিয়ে দাবি আদায় করে নেবে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকালে যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে সরকার পতনের এক দফা দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম-মহাসচিব খায়রুল কবীর খোকন, কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, মহিলা দল সভানেত্রী আফরোজা আব্বাস, ছাত্রদল সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, দক্ষিণ বিএনপির যুগ্ম-আহ্বায়ক নবী উল্লাহ নবী, ইউনুস মৃধা, আবদুস সাত্তার, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম মোস্তফা সাগর, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা