× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আদম তমিজিকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৫০ পিএম

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩ ২০:১৮ পিএম

আদম তমিজি হক। ছবি : সংগৃহীত

আদম তমিজি হক। ছবি : সংগৃহীত

আদম তমিজি হককে আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কার করতে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রস্তাব জমা পড়েছে। একই সঙ্গে তাকে ‘দেশদ্রোহী’ আখ্যা দেওয়া হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি স্বাক্ষরিত এক চিঠিতে এই প্রস্তাব দেওয়া হয়। 

চিঠিতে বলা হয়েছে, অতিসম্প্রতি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আদম তমিজি হক লাইভে তার বাংলাদেশি পাসপোর্ট পুড়িয়ে ফেলেন। সেই সঙ্গে আওয়ামী লীগ ও এর নেতাদের উদ্দেশে গালাগাল করেন, যা আমাদের বিস্মিত ও মর্মাহত করেছে।

এতে আরও বলা হয়, ১৭ সেপ্টেম্বর মহানগর উত্তর আওয়ামী লীগের এক জরুরি সভায় আদম তমিজি হককে রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এ অবস্থায় তাকে নির্বাহী কমিটির সদস্যপদ ও প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে স্থায়ী বহিষ্কারের জন্য সুপারিশ করা হচ্ছে।

শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, আদম তমিজি হক নিজের বাংলাদেশি পাসপোর্ট পুড়িয়ে ফেলছেন।

সেই ভিডিওতে আদম তমিজি হক বলেন, ’আওয়ামী লীগের একজন নেতা ছিলাম আমি। আওয়ামী লীগ আমার ১ হাজার কোটি টাকা মেরে দিয়েছে। আমাকে দেশছাড়া করেছে। আমাকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর চেষ্টা করছে। যে কারণে আমি বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করলাম। এ দেশের নাগরিকত্ব আর চাচ্ছি না। কারণ এ দেশের নাগরিক হওয়ার যোগ্যতা আমার নেই।‘


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা