× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার নারী সমাবেশ করবে আওয়ামী লীগ

সাজ্জাদুল ইসলাম

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩ ১২:৫৪ পিএম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩ ১২:৫৫ পিএম

গত ২ জুন ঢাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগ। ফাইল ফটো

গত ২ জুন ঢাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগ। ফাইল ফটো

যুব ও ছাত্রসমাবেশের পর এবার নারী সমাবেশ করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটি পরপর তিন মেয়াদে রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে। চতুর্থবারের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিততে সাম্প্রতিক পশ্চিমা চাপসহ নানামুখী রাজনৈতিক সংকট মোকাবিলায় সব মহলের কাছে ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করছে দলটি। এই নির্বাচনী বৈতরণী পার হওয়াকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছে তারা। চ্যালেঞ্জ মোকাবিলায় নিচ্ছে নানা কৌশল।

সম্প্রতি ছাত্রদের বড় সমাবেশ করে বার্তা দিয়েছে আওয়ামী লীগ। এর আগে চলতি বছরের জুলাই মাসে যুব ও স্বেচ্ছাসেবক লীগের সমাবেশ হয়েছে। এবার দলটি নারীদের বড় সমাবেশ করে বার্তা দিতে চায়। মূল লক্ষ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটারদের কাছে টানা।

দেশের অন্যান্য রাজনৈতিক দলের সহযোগী নারী সংগঠন একটি করে হলেও আওয়ামী লীগের নারী সংগঠন তিনটি। এগুলো হলোÑ মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও জাতীয় মহিলা শ্রমিক লীগ। সংগঠনগুলোর রয়েছে পূর্ণাঙ্গ কমিটি। আছে জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটিও। কর্মীর সংখ্যাও কম নয়। এবার এই তিন সংগঠনের সমন্বয়ে ঢাকায় নারীদের মিলনমেলা ঘটাতে চায় ক্ষমতাসীন দল।

সংগঠনগুলোর শীর্ষ নেত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নারী সমাবেশ করার ব্যাপারে এরই মধ্যে মধ্যে তারা প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। আগামী মাসের শুরুতেই এই সমাবেশ হওয়ার কথা রয়েছে। 

নারীর অধিকার ও নারীর অবস্থান সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনগুলো। দেশের মোট ভোটারের অর্ধেকই নারী। তারা যেন বুঝে-শুনে তাদের ভোটটা দেন, উন্নয়নের পক্ষে যেন তাদের রায় থাকে, সে বিষয়টি সমাবেশের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবে সংগঠন তিনটি।

মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনম জাহান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমরা নারীদের নিয়ে একটি সমাবেশ করতে চাচ্ছি। বড় একটি সমাবেশের পরিকল্পনা রয়েছে। তবে এখনও দিন-তারিখ ঠিক হয়নি। আগামী মাসে যাতে সমাবেশটি করতে পারি, সে রকম প্রস্তুতিই নেওয়া হচ্ছে।’

সমাবেশের মাধ্যমে কী বার্তা দিতে চান? জবাবে এই নারী নেত্রী বলেন, বর্তমানে দেশে মোট ভোটারের অর্ধেকের বেশি নারী। আগামী নির্বাচনে তাদের একটি বিশাল ভূমিকা থাকবে। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৪ বছরে নারীসমাজের যে উন্নয়ন করেছেন তা বিগত দিনে হয়নি। আর তিনি দুস্থ ও পিছিয়ে পড়া নারীদের সামাজিক নিরাপত্তার আওতায় এনেছেন, সংসদ থেকে ঘর পর্যন্ত নারীর ব্যাপক ক্ষমতায়ন করেছেন। এজন্য আমরা মনে করি, আগামী নির্বাচনে নারীসমাজ যেন উন্নয়ন ও স্বাধীনতার পক্ষে থাকে, সেই বার্তা দিতেই এই সমাবেশ।

এ বিষয়ে জানতে চাইলে যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমরা একটা নারী সমাবেশ করতে চাই। এ বিষয়ে আমাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে কথা হয়েছে। তিনি তিন সংগঠনকে একত্রে এই সমাবেশ করতে বলেছেন।’

তিনি জানান, সমাবেশে সারা দেশ থেকে তাদের সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন। বড় একটি শোডাউনের প্রস্তুতি রয়েছে তাদের। 

সমাবেশের বিষয়ে আওয়ামী লীগের কেদ্রীয় সদস্য সানজিদা খানম জানান, এখনও কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত হয়নি। তবে তিন সহযোগী সংগঠন মিলে এমন সমাবেশ নারীসমাজে বিশেষ বার্তা দেবে বলে মনে করেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা