চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩ ২১:০১ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩ ২২:০৩ পিএম
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। প্রবা ফটো
আওয়ামী লীগ এখন দিল্লিতে গিয়ে বিশ্বনেতাদের সঙ্গে সেলফি তুলছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, এসব
দানাই পানাই করে লাভ হবে না। সরকারকে বিদায় নিতে হবেই।
শনিবার (৯ সেপ্টেম্বর) বিকালে কাজীর দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের
মাঠে মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর মহিলা দলের আলোচনা
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
শাহাদাত বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকার উদাসীন। তারা ডেঙ্গু পরিস্থিতি
নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। দুর্বলতা ঢাকতে তারা বাড়ির মালিকদের উল্টো জরিমানা করছে।
কারণ ডেঙ্গু মশা মারার জন্য যে ঔষুধগুলো দরকার তারা সেটি আনতে পারেনি। তারা কোটি কোটি
টাকা দিয়ে মশার ঘুমের ঔষধ নিয়ে এসেছে। এই ঔষধে মশা কিছুক্ষণ ঘুমিয়ে থাকে। প্রকৃতপক্ষে
মশা নির্মূল হয় না। সেটি অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণ হয়েছে।
এর আগে কাজীর দেউরী মোড় থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর এক বর্নাঢ্য র্যালী
শুরু হয়ে নুর আহম্মেদ সড়ক হয়ে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল
হাশেম বক্কর বলেন, সরকার তার নির্বাচন কমিশনকে দিয়ে তাড়াতাড়ি তফসিল ঘোষণা করাতে চাইছে।
কিন্তু দেশের জনগণের ভোটাধিকার ও সুষ্ঠু নির্বাচনের দাবিকে অগ্রাহ্য করলে জনগণ সেটা
মানবে না। ২০১৪ এবং ১৮ সালের নির্বাচন ছিল বিতর্কিত। বিশ্বের কোথাও সেই নির্বাচনের
গ্রহণযোগ্যতা নেই। দেশে এ ধরনের নির্বাচন আর হতে দেওয়া হবে না। যেদিন তফসিল ঘোষণা করা
হবে সেদিনই জনগণের তীব্র আন্দোলনে নিশিরাতের সরকারের পতন ঘটবে।
চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনির সভাপতিত্বে
ও সাধারণ সম্পাদক জেলী চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, সাবেক দপ্তর সম্পাদক
ইদ্রিস আলী।
এ ছাড়া আরও বক্তব্য দেন
মহানগর মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি সকিনা বেগম, সহ-সভাপতি খালেদা বোরহান, মারিয়া সেলিম,
ফারহানা জসিম, মাহমুদা সুলতানা ঝর্না, জুলেখা বেগম জুলি, সিনিয়র যুগ্ম সম্পাদক রাবেয়া
বেগম রাবু, যুগ্ম সম্পাদক কামরুন নাহার লিজা, শামসুন নাহার প্রেমা, মোছাম্মৎ কামরুন্নেছা,
সাংগঠনিক সম্পাদক তাসলিমা আহমেদ, হাবিবা সুলতানা, হাসিনা মুন্নি, দপ্তর সম্পাদক আয়েশা আকতার সানজি, প্রচার সম্পাদক পারভীন চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক বিলকিস
আরা মিতু, মনোয়ারা বাবুল প্রমূখ।