× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিকিৎসা শেষে দেশে ফিরলেন খন্দকার মোশাররফ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ০০:২২ এএম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১১:১৩ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সংগৃহীত ছবি

টানা দুই মাস সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ছেলে ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেন।

খন্দকার মোশাররফের সঙ্গে তার স্ত্রী বিলকিস আখতার এবং দুই ছেলে খন্দকার মাহবুবু হোসেন ও খন্দকার মারুফ হোসেনও দেশে ফিরেছেন।

বিমানবন্দরের টার্মিনালে পরিবারের সদস্য ছাড়াও কুমিল্লা উত্তর, দাউদকান্দি, তিতাস, হোমনা, মেঘনা উপজেলার নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমার সুস্থতার জন্য দেশবিদেশে অবস্থানরত বাংলাদেশিরা দোয়া করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহর অশেষ রহমতে আমি সুস্থ হয়ে দেশে আপনাদের কাছে ফিরে আসতে পেরেছি। আমার জন্য সবাই দোয়া করবেন।’

১৭ জুন দলীয় পদযাত্রায় অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় সাবেক স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফকে। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ২৭ জুন সিঙ্গাপুর যান তিনি। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হয়ে মস্তিষ্কে রেডিওথেরাপি নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা