× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী লীগ এবার ‘ওয়াক ওভার’ পাবে না : মির্জা ফখরুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৩৫ পিএম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩ ২০:৩২ পিএম

তারেক রহমানের ১৬তম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবা ফটো

তারেক রহমানের ১৬তম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবা ফটো

আওয়ামী লীগ এবার ‘ওয়াক ওভার’ (অনায়াসের বিজয় লাভ) পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ আবারও আগের মতো ভোট করতে চায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় খালি মাঠে ট্রফি নিয়ে চলে যেতে চায়। এ দেশের মানুষ এবার সিদ্ধান্ত নিয়েছে, সেটা আর সম্ভব হবে না। এবার ওয়াক ওভার পাবে না আওয়ামী লীগ। এবার মানুষ রুখে দাঁড়াবে।’

সোমবার (৪ সেপ্টেম্বর) বিকালে রাজধানীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৬তম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম ও বাংলাদেশ ছাত্র ফোরামের যৌথ উদ্যোগে এ আলোচনা সভা হয়।

বর্তমান আন্দোলনকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে অভিহিত করে বিএনপি মহাসচিব বলেছেন, ‘আমরা লড়াই করেছি ফ্যাসিস্টের পতন ঘটানোর জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারে জন্য। এই সরকার স্বাধীনতার যে অর্জন সব নষ্ট ও ধ্বংস করে ফেলেছে। তারা এ দেশের আত্মাকে নষ্ট করেছে।’

তিনি আরও বলেন, ‘এই সরকার একটি লক্ষ নিয়েছে, যারা এদের বিরুদ্ধে কথা বলবে, আন্দোলন করবে, তাদেরকে জেলে ঢুকিয়ে গ্রেপ্তার করে স্তব্ধ করতে চায়। কিন্তু এগুলো করে জনগণের আন্দোলন থামতে পারবে না। এ আন্দোলনে বিজয়ী হতে হবে, আন্দোলন করে এদেরকে পতন ঘটানো ছাড়া অন্য কোনো পথ নেই।

মির্জা ফখরুল আরও বলেন, কিছুদিন আগেও তারা (সরকার) বলেছেন, বিএনপি নাই। আজকে তারা দেখছে বিএনপি মাটি খুঁড়ে বের হচ্ছে। তাই আমাদের এই আন্দোলন ও সংগ্রামে বিজয় অর্জন করেই ফিরে আসতে হবে। এর আগে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই।

বিএনপিসহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, কৃষকদলের সভাপতি হাসান জারিফ তুহিন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা