× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী লীগের সুধী সমাবেশ

দুপুরের আগেই ভরে উঠছে বাণিজ্যমেলার পুরোনো মাঠ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩ ১২:৫০ পিএম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৩:০০ পিএম

সমাবেশে যোগ দিতে সমবেত হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রবা ফটো

সমাবেশে যোগ দিতে সমবেত হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রবা ফটো

ছোট-বড় মিছিল নিয়ে দলে দলে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন আওয়ামী লীগের বিভিন্ন মহানগর, থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা। কারও হাতে ব্যানার, কারও হাতে ফেস্টুন। সবাই আসছেন সড়ক ও মহাসড়ক ধরে। ধীরে ধীরে ভরে উঠছে সমাবেশস্থল।

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এমন চিত্র দেখা যায় ঢাকার শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্যমেলার মাঠ এলাকায়। এখানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগ। সমাবেশে যোগ দিতে দলে দলে নেতাকর্মীরা সমবেত হচ্ছেন।

সকালে সরেজমিন দেখা যায়, সমাবেশস্থল ঘিরে রয়েছে নিরাপত্তাবেষ্টনী। নারী-পুরুষের জন্য রয়েছে আলাদা গেট। ব্যবস্থা করা হয়েছে প্রাথমিক চিকিৎসাকেন্দ্র। রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সমাবেশে যোগ দিতে বিভিন্ন মহানগর, থানা এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে আসছেন। বিভিন্ন জায়গা থেকে আসা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ব্যবহার করছেন নানান রঙের টুপি এবং গেঞ্জি। মিছিলকারী নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জামায়াত-শিবির, রাজাকার, হুঁশিয়ার সাবধান’।

সমাবেশে অংশ নিতে মিছিল নিয়ে যোগ দিয়েছেন ২৭ নম্বর ওয়ার্ড শেরেবাংলা নগর থানার সাধারণ সম্পাদক তারিক হাসান কাজল। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটি একে একে পূরণ করছেন। মেট্রোরেলের পর এবার এলিভেটেড এক্সপ্রেসওয়ে অবশ্যই ঢাকাবাসীর জন্য আশীর্বাদ। আমরা এখানে প্রধানমন্ত্রীর মুখে উন্নয়নের কথা এবং নির্দেশনা শুনতে এসেছি।’

রাজাবাজার আমবাগান ইউনিটের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত মেট্রোরেলের পর এলিভেটেড এক্সপ্রেসওয়ে পাচ্ছি। এটি অবশ্যই ঢাকাবাসীর জন্য সুফল বয়ে আনবে। এমন উন্নয়নের ধারা বজায় রাখতে আমরা আগামী নির্বাচনেও আওয়ামী লীগের জয় চাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা