× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রিকস সম্মেলনে প্রমাণ হয়েছে ভারত আওয়ামী লীগের বন্ধু নয় : ইরান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩ ১৭:৩২ পিএম

আপডেট : ২৫ আগস্ট ২০২৩ ১৮:১৯ পিএম

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে কালো পতাকা মিছিলে প্রধান অতিথির বক্তব্য দেন লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান। প্রবা ফটো

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে কালো পতাকা মিছিলে প্রধান অতিথির বক্তব্য দেন লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান। প্রবা ফটো

আমরা জানতাম ভারত আওয়ামী লীগের বন্ধু, কিন্তু ব্রিকস সম্মেলনে প্রমাণ হয়েছে ভারতও তাদের বন্ধু নয় বলে মন্তব্য করেছেন লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

তিনি বলেন, ‘আসলে আওয়ামী লীগের কোনো বন্ধু নেই। ছয়টি দেশকে নতুন সদস্যপদ দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশকে সদস্যপদ দেওয়া হয়নি। ভারত তাদের পাশে নেই।’

শুক্রবার (২৫ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে হামলা-মামলা নির্যাতন নিপীড়নের প্রতিবাদে কালো পতাকা মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লেবার পার্টির সভাপতি বলেন, ‘আওয়ামী লীগের কোনো বন্ধু নেই। আমরা জানতাম ভারত আওয়ামী লীগের বন্ধু। কিন্তু ব্রিকস সম্মেলনের মাধ্যমে প্রমাণ হয়েছে ভারতও তাদের বন্ধু নয়।’ 

মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক ভারতে গিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী ও বিজিপির সভাপতি অমিত সাহার সঙ্গে চেষ্টা করেও দেখা করতে পারেননি তিনি। অন্যদিকে জাতীয় পার্টির নেতা জিএম কাদের ভারত থেকে ফিরে এসে বলেছেন, ভারত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়।’

ইরান বলেন, ‘আওয়ামী লীগ বুঝতে পারছে তাদের জনপ্রিয়তা এখন কেমন। আওয়ামী লীগের দাবি, শেখ হাসিনার জনপ্রিয়তা নাকি ৭০ ভাগ। তাহলে ৭০ ভাগ জনপ্রিয়তা নিয়ে নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় কেন।’

তিনি বলেন, ’আওয়ামী লীগের সঙ্গে সংলাপ হবে না বলে অনেকে বলছেন। আমি বলছি, আওয়ামী লীগের সঙ্গে সংলাপ হবে। সংলাপ তখনই হবে যখন শেখ হাসিনা সরকার পদত্যাগ করবে এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা দেবেন। তখন আলোচনা হবে কীভাবে নিরপেক্ষ সরকার গঠন করে নির্বাচন হবে।’

এর আগে লেবার পার্টির বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য দেন।

বক্তারা জানান, আওয়ামী লীগ আজ ক্ষমতায় থাকার জন্য বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করছে। বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করছে। আর আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের গণতন্ত্রকে ধ্বংস করে নির্লজ্জভাবে উন্নয়নের মিথ্যা বুলি ছড়াচ্ছে।

তারা আরও জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিরোধী মতের লোকদের ওপর হামলা-মামলা নির্যাতন করতে থাকে। সারা দেশে লাখ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে। অনেকে জেল-জুলুমের শিকার হয়েছে। এখনও অনেক নেতা জেলে রয়েছে।

মহানগর সভাপতি এসএম ইউসুফ আলীর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন মানবাধিকার সংরক্ষণ সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরা খাতুন জুই, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজু, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, যুগ্ম মহাসচিব আবদুর রহমান খোকন, তরিকুল ইসলাম সাদী, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, প্রচার সম্পাদক মনির হোসেন, কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ রুমান সিকদার, মো. শওকত হোসেন, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন, সহসভাপতি নাজমুল ইসলাম মামুন ও প্রচার সম্পাদক হাফিজুর রহমান রিফাত প্রমুখ।

সংহতি জানিয়ে বক্তব্য দেন জনতা অধিকার পার্টির চেয়ারম্যান তরিকুল, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দলোনের সভাপতিকে এম রকিবুল ইসলাম রিপন।

পরে মিছিলটি প্রেস ক্লাব থেকে শুরু হয়ে তোপখানা রোড, সচিবালয়. পল্টন মোড়, বায়তুল মোকাররম হয়ে পুরানা পল্টন গিয়ে শেষ হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা