প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩ ২০:১১ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৩ ২১:১৫ পিএম
জাতীয় প্রেস ক্লাবে সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবা ফটো
বর্তমান সরকার এখন ন্যায়ের কথা
সহ্য করতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি
বলেন, ‘বর্তমান সরকার বৈধ কথা ও ন্যায়ের
কথা সহ্য করতে পারে না, যা ফ্যাসিস্টদের লক্ষণ। খালেদা জিয়ার বিরুদ্ধে ভিত্তিহীন মামলা
দেওয়া হয়েছে, রায় ঘোষণা করা হয়েছে এবং এর মাধ্যমে তাকে একপ্রকার নির্বাসিত করে রাখা
হয়েছে। আমাদের কর্মীদের ওপর অজস্র অত্যাচার-নির্যাতন করা হয়েছে। এই সরকার ভয়ভীতি দেখিয়েই
টিকে থাকে, এটাই তাদের অস্তিত্বের চাবিকাঠি।’
মঙ্গলবার
(২২ আগস্ট) বিকালে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক শফিক রেহমান ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী
পরিষদের (বিএসপিপি) আহ্বায়ক ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে
মিথ্যা মামলায় ফরমায়েশি সাজার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
মির্জা
ফখরুল বলেন, ‘মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছে
আদালত, বিচারব্যবস্থা। বিচারকের কাছে যখন মানুষ বিচার চাইতে যায় সেখানে যখন অবিচার
চলতে থাকে, তখন তো আর মানুষের কোথাও যাওয়ার জায়গা থাকে না। সেজন্যই আমি বলতে চাই, আওয়ামী
লীগের সবচেয়ে সফলতা কোথায় জানেন? এই রাষ্ট্রকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে
তারা সবচেয়ে সফল হয়েছে। এটা এখন একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে।’
তিনি
আরও বলেন, ‘সরকারি কর্মকর্তারা এখন রাজনীতির
কথা বলেন। কী দরকার এসব বলার? বলতে চাইলে উর্দি খুলে ফেলুন। কারণ আপনারা জনগণের ট্যাক্সের
টাকায় চলেন। সুতরাং জনগণ তা মেনে নেবে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে পেশাজীবীদের আন্দোলন
আমাদের অনুপ্রাণিত করে। এ আন্দোলন চলমান থাকুক।’
বিক্ষোভ
সমাবেশ সঞ্চালনা করেন পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী। এতে আরও বক্তব্য দেন
সাংবাদিক নেতা রুহুল আমীন গাজী, বিএফইউজের সভাপতি এম আব্দুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
ডিইউজে একাংশের সভাপতি শহীদুল ইসলাম প্রমুখ।
সমাবেশ শেষে পেশাজীবী পরিষদের পক্ষ থেকে একটি বিক্ষোভ-মিছিল প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে হাইকোর্ট চত্বর ঘুরে পুনরায় প্রেস ক্লাবে এসে শেষ হয়।