× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারকে আ স ম রব

আগামী মাসের মধ্যেই আপনাদের চলে যেতে হবে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩ ২১:১৯ পিএম

আপডেট : ১৮ আগস্ট ২০২৩ ২১:৩৬ পিএম

জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারের পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন সরকারের দাবিতে আয়োজিত গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব। প্রবা ফটো

জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারের পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন সরকারের দাবিতে আয়োজিত গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব। প্রবা ফটো

সরকার কূটনৈতিক শিষ্টাচার ভুলে গেছে মন্তব্য করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, ‘শিষ্টাচারবহির্ভূত কাজের জন্য আগামী মাসের মধ্যেই আপনাদের চলে যেতে হবে। এমনকি আগামীকাল রাতেও চলে যেতে পারেন। আপনি চলে যাবেন তাতে কোনো ক্ষতি নাই, সরকার আসবে সরকার যাবে এটাই নিয়ম। কিন্তু জনগণের কী হবে? গণ-অভ্যুথান শুরু হয়ে গেছে। ভয়ভীতি দেখিয়ে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না।’

শুক্রবার (১৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারের পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন সরকারের দাবিতে আয়োজিত গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। গণতন্ত্র মঞ্চ এ গণমিছিলের আয়োজন করে।

আবদুর রব বলেন, ‘প্রচুর লোকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। কারও কারও বিরুদ্ধে ১০০টি মামলাও দেওয়া হয়েছে। এই সরকারের লাশ দাফন করতে হবে। দরকার হলে আমরা জীবন দিয়ে দেব। আমরা দেশটা স্বাধীন করেছিলাম জনগণ যেন ভালো থাকতে পারে তার জন্য।’

তিনি আরও বলেন, ‘আজকে জনগণের চিকিৎসার ব্যবস্থা নাই। লাখো মানুষের রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে, সে দেশের মানুষ কেন বিনা চিকিৎসায় মারা যাবে? আসুন, আরেকবার মুক্তিযুদ্ধ করা হোক। এবারই হবে শেষ লড়াই।’

সমাবেশে নগারিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ’বিচারপতিরা আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বারের মতো করে বক্তব্য দিচ্ছেন। এভাবে দেশের সমস্ত প্রতিষ্ঠানকে গুড়িয়ে দেওয়া হয়েছে। এই সরকারকে ক্ষমতা থেকে নামানো ছাড়া দেশকে রক্ষা করা যাবে না।’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ’প্রধানমন্ত্রী বক্তৃতায় বলেছেন, তিনি জানেন না বিরোধী দল কেন তার পদত্যাগ চায়। ১৫ বছর ধরে দেশে একটা লুটপাট শ্রেণি তৈরি করে দেশে একটি মাফিয়া শাসন কায়েম করা হয়েছে। এই অবস্থা থেকে মুক্তি না পেলে দেশের ভবিষ্যৎ অকল্পনীয় দুর্দশার মধ্যে পতিত হবে।’

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, ’বিচার বিভাগকে পুলিশ থেকেও বেশি দলীয়করণ করা হয়েছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে শুধু সরকার পরিবর্তন নয়, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সংবিধান ও শাসনব্যবস্থা সংস্কার করতে হবে।’

সভাপতির ভাষণে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ’আবু ইউসুফ সেলিমকে কারাগারে আটক রাখা হয়েছে। এভাবে এই সরকারের শেষ রক্ষা হবে না।’ তিনি অবিলম্বে আবু ইউসুফ সেলিমের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব হাবিবুর রহমান রিজুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা