× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুব মহিলা লীগের মানববন্ধন

দণ্ডিত তারেককে দেশে ফেরত পাঠানোর আহ্বান নানকের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩ ২১:০৩ পিএম

আপডেট : ১৮ আগস্ট ২০২৩ ২১:১৬ পিএম

দণ্ডিত তারেককে দেশে ফেরত পাঠানোর আহ্বান নানকের

২১ আগস্টের গ্রেনেড হামলায় দণ্ডিত বিএনপি নেতা তারেক রহমানকে দেশে ফেরত পাঠাতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

শুক্রবার (১৮ আগস্ট) বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুব মহিলা লীগ আয়োজিত মানববন্ধনে তিনি এ আহ্বান জানান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের ও একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলায় দণ্ডিত তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকরের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ’২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধুর কন্যাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে রাজপথে রক্তের প্লাবন বইয়ে দিয়েছে। বঙ্গবন্ধু অ্যাভিনিউকে সেদিন হত্যার লীলাভূমিতে পরিণত করেছিলেন তারেক রহমান। সেদিন খালেদা জিয়ার সরকারের শাসনামলে হাওয়া ভবন সরকার গঠন করা হয় খুনি তারেকের নেতৃত্বে। তার পরিকল্পনায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শান্তি সমাবেশে একটি, দুটি, পাঁচটি নয়, ১৪টি গ্রেনেড নিক্ষেপ করা হলো।’

তিনি বলেন, ’সেদিন শেখ হাসিনাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য রক্তের বন্যা বইয়ে দিয়েছিল। নেতাকর্মীদের তৈরি মানবঢালের মাধ্যমে তাকে রক্ষা করে যখন গাড়িয়ে ওঠানো হচ্ছিল, তখন তার গাড়িতে বেপরোয়া গুলি করা হয়। এই তো ছিল বিএনপির ইতিহাস।’ বিভিন্ন দেশ বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়-প্রশয় দিয়েছে জানিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ’বাঙালি জাতির জীবনে শান্তি সৃষ্টি করতে হলে, মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে হলে, মুক্তিযুদ্ধের মূল্যবোধকে বাঁচাতে হলে ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ রক্ষা করতে হলে খালেদা-তারেকের হাত থেকে দেশকে বাঁচাতে হলে, পঁচাত্তরের খুনিদের এবং ২১ আগস্টের খুনিদের অবশ্যই বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করতে হবে। তা না হলে বাংলাদেশ নিরাপদ নয়, গণতন্ত্র নিরাপদ নয়।’

যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির সঞ্চালনায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের সভাপতি ফারজানা ইয়াসমিন, সাধারণ সম্পাদক নিলুফা রহমান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি তাহেরা খাতুন লুৎফা, সাধারণ সম্পাদক শামীমা রহমান প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা