× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্রলীগে ‘অনুপ্রবেশকারীদের’ চিহ্নিত করতে বললেন ওবায়দুল কাদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩ ১৪:৫৫ পিএম

আপডেট : ১৮ আগস্ট ২০২৩ ১৫:১৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রবা ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রবা ফটো

ফাঁকফোকর দিয়ে ছাত্রলীগে ঢুকে পড়া ‘অনুপ্রবেশকারীদের’ চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ছাত্রলীগে কারা অনুপ্রবেশকারী, এদেরকে চিহ্নিত করতে হবে। এদের ছাত্রলীগে থাকার কোনো অধিকার নেই। সেটা যেকোনো শ্রেণীর অনুপ্রবেশকারী হোক।’

শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির এসব কথা বলেন তিনি। ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

ছাত্রলীগের নেতৃবৃন্দের উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘স্মার্ট বাংলাদেশের কারিগর হবে নতুন প্রজন্ম। সেভাবে নিজেদের প্রস্তুত করো। অনেক জায়গায় ছাত্রলীগের কমিটি নেই; সব জায়গায় দ্রুত কমিটি দিতে হবে। এক্ষেত্রে ছাত্রলীগে কারা অনুপ্রবেশকারী, এদেরকে চিহ্নিত করতে হবে। এদের ছাত্রলীগে থাকার কোনো অধিকার নেই, সেটা যেকোনো শ্রেণীর অনুপ্রবেশকারী হোক। অনুপ্রবেশকারীর পরিচয় শুধু ‘অনুপ্রবেশকারী’, তার ছাত্রলীগে থাকার অধিকার নেই।’ 

তিনি আরও বলেন, ‘কোন ফাঁক দিয়ে তারা ঢুকে গেছে আমাদের এই সৃজনশীল দলে। এদেরকে চিহ্নিত করতে হবে। এটি আপনাদের পবিত্র দায়িত্ব।’ 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘টেরোরিস্টদের সঙ্গে আজ আমাদের যুদ্ধ, আরেকটা মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের শত্রুদের বিরুদ্ধে, স্বাধীনতার শত্রুদের বিরুদ্ধে আরেকটা যুদ্ধে আমাদের সামিল হতে হবে৷’

‘আগামী নির্বাচন হবে মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে’- এমন মন্তব্য করে তিনি বলেন, ‘এই লড়াইয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে যে দেশ স্বাধীন করেছে, আগামী নির্বাচনে স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে আমরা তাদের লক্ষ্যকে পণ্ড করতে শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ের পতাকা নিয়ে আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের পতাকা উড্ডীন করব। এটাই হবে আমাদের শপথ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা