× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাঈদীর মৃত্যুর তদন্তের দাবি সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩ ১৪:২৮ পিএম

আপডেট : ১৮ আগস্ট ২০২৩ ১৪:৫১ পিএম

সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ। প্রবা ফটো

সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ। প্রবা ফটো

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পাওয়া দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করেছে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়েছেন জোটের নেতা ও প্রধান সমন্বয়কারী মুহাম্মদ সাইদুর রহমান।

এ সময় পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরের ঘটনারও বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান তিনি।

শুক্রবার (১৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট আয়োজিত সরকার পতনের ‘এক দফা’ দাবিতে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে এসব দাবি জানানো হয়।

সাইদুর রহমান বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে এই ফ্যাসিবাদ ও কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছি। শেখ হাসিনার পদত্যাগের এক দফা তাবিতে যুগপৎ আন্দোলনে অনেকগুলো জোট বিএনপির নেতৃত্বে সংগ্রাম করে আসছে।’

সমাবেশে তিনি আরও বলেন, ‘এই সরকারের কানে বাতাস যায় না। এই সরকারকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, নির্দলীয়, নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। এর কোনো বিকল্প নেই।’

সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী বলেন, ‘দেলাওয়ার হোসাইন সাঈদী কাশিমপুর কারাগারে ছিলেন। তাকে বলা হলো চেকআপ করার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে। প্রথমে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ হাসপাতালে নেওয়া হলো। সেখান থেকে রেফার করা হয়েছে পিজি হাসপাতালে। তিনি যখন পিজি হাসপাতালে গাড়ি থেকে নেমেছেন, তখন তার মুখে হাসি ছিল। তিনি অসুস্থ ছিলেন না। তারপর তাকে কার্ডিওলজি বিভাগে নেওয়া হলো। তার চিকিৎসার দায়িত্ব দেওয়া হলো আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক উপ-কমিটির সদস্যকে। তার নার্স ভিডিও প্রকাশ করেছে, কীভাবে সাঈদীকে হত্যা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পিলখানা, নাসির উদ্দিন আহমেদ পিন্টু ও সাঈদী, শাপলা চত্বরে আলেম হত্যাসহ সব হত্যার বিচার এই দেশের মাটিতে হবে। এই বিচার ঠেকানোর ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। শেখ হাসিনা আপনি রাষ্ট্রীয়ভাবে আপনার সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে এবং প্রসাশনের মাধ্যমে হাজার হাজার মানুষকে হত্যা করেছেন। এর দায়ভার আপনাকে বহন করতে হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন সমমনা গণতান্ত্রিক পেশাজীবী জোটের সহকারী সমন্বয়কারী অ্যাডভোকেট মাইনুদ্দীন মজুমদার, জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি সৈয়দ ওমর ফারুক, সমমনা গণতান্ত্রিক পেশাজীবী জোটের নেতা প্রিন্সিপল ওমর ফারুক, জিয়া নাগরিক সংসদের সাধারণ সম্পাদক আসাদুল হক অহিদুল প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা